চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রায় কার্যকরে যতো বিলম্ব হবে, ষড়যন্ত্রের জাল ততো বিস্তৃত হবে’

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:৪৫ পূর্বাহ্ন ১৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়ায় ধীর গতিতে হতাশা প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। অবিলম্বে ওই রায় কার্যকরের দাবিতে আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচিরও ডাক দিয়েছে সংগঠনটি।

বিকাল চারটায় যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আমরা মনে করি এই ধীর গতির সুযোগ নিয়ে কুখ্যাত দেশবিরোধী অপরাধীরা বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। আমরা আশঙ্কা করছি, রায় কার্যকরের এই প্রক্রিয়াটি যত দীর্ঘ হবে, এই অপরাধীচক্র তাদের ষড়যন্ত্রের জাল তত বিস্তৃত করার সুযোগ পাবে। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। যাতে করে পুরো বিচারিক প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়’।

ইমরান এইচ সরকার আরও বলেন,‘দীর্ঘ অপেক্ষার পর আজ যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য ছিলো। সেখানেও আমরা আশা হত হয়েছি। রাজাকার সালাউদ্দিন কাদেরের শুনানি আজ হয়নি। আমরা আশা করছি, কালই এই শুনানি সমাপ্ত হবে। মহামান্য আদালত রায় প্রদান করে জাতিকে কলঙ্কমুক্ত করার পথ প্রশস্ত করবেন’।

কুখ্যাত দুই যুদ্ধাপরাধী মুজাহিদ ও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াটিতে কেউ যেনো নতুন করে কালক্ষেপণের সুযোগ না পায়, সে জন্য আগামীকাল বিকাল চারটায় শাহবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

এই কর্মসূচিতে দেশের সকল শুভবুদ্ধির মানুষকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন ইমরান এইচ সরকার।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চমানবতাবিরোধী অপরাধমুজাহিদযুদ্ধাপরাধীর বিচারসাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT