চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় মর্যাদায় সি আর দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

লায়লা নওশিনলায়লা নওশিন
২:৩৩ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
সি আর দত্ত

বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদেনর পর সবুজবাগের বরদেশ্বরী মন্দিরে এই বীর মুক্তিযোদ্ধাকে সামরিক সম্মান ও গান স্যালুট করা হয়।

শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেশের জন্য লড়াই করেছেন সি আর দত্ত, সেই স্বপ্ন নিয়েই আগামী প্রজন্ম কাজ করবে বলে প্রত্যাশা পরিবারের সদস্যদের।

৭১ এর মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকেই আসেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

জাতির বীর এই সন্তানকে শ্রদ্ধা জানিয়ে দেশের জন্য তার কর্মময় জীবনের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

অসাম্প্রদায়িক যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশের জন্য লড়াই করেছেন বীর উত্তম সি আর দত্ত সেই স্বপ্নের পথেই আগামীর বাংলাদেশ চলুক, এমনটাই প্রত্যাশা সন্তানদের।

তারা বলেন, তিনি কখনো কাউকে বলেননি তিনি খারাপ আছেন। সব সময় সুখ-শান্তির কথাই বলে গেছেন। সেভাবেই দেখতে চেয়েছেন বাংলাদেশকে।

Reneta

ঢাকেশ্বরী মন্দিরে গার্ড অব অনার প্রদান শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সবুজবাগের বরদেশ্বরী মন্দিরে। সেখানে সামরিক সম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবগণ।

শ্রদ্ধা নিবেদন করা হয় সেনা প্রধান ও বিজিবির পক্ষ থেকেও। গান স্যালুট ও বিওগলের মাধ্যমে সম্মান প্রদর্শনের পর সেনাপ্রধানের পক্ষ থেকে উত্তরসূরি হিসেবে বীর উত্তম সি আর দত্তের ছেলের হাতে জাতীয় পতাকা হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠাকিতা সম্পন্ন হয় এই বীর মুক্তিযোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া।

গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।

Jui  Banner Campaign
ট্যাগ: ৪ নম্বর সেক্টর কমান্ডারঅন্ত্যেষ্টিক্রিয়ামুক্তিযুদ্ধসি আর দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT