চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির কণ্ঠে চরম সত্য

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫৫ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০১৮
সম্পাদকীয়
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রায়ই নানা ধরনের কঠিন এবং প্রয়োজনীয় কথা একটু কৌতুকের সুরে বলে থাকেন। গণমানুষের নেতা হিসেবে এটা তার চিরায়ত রূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে তিনি নিজের স্বাভাবিক ঢংয়ে আবারও আমাদের রাজনীতির করুণ চিত্র ফুটিয়ে তুলেছেন।

সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণে তিনি বলেছেন: ‘গরিবের বউ নাকি সবার ভাউজ। রাজনীতি সাবজেক্ট হয়ে গেছে গরিবের বউয়ের মতো। এখানে যে কেউ যেকোনো সময় ঢুকে পড়ে। আমি যদি বলি ফিজিক্সের টিচার হবো তাহলে হাসির পাত্র হওয়া ছাড়া কিছুই হবো না। কিন্তু রাজনীতি গরিবের ভাউজ। গ্রামে গরিবের বউকে সবাই ভাবী বলে।’

শিক্ষার্থীদের চাকরি শেষে রাজনীতিতে না এসে, কলেজ জীবন থেকেই রাজনীতিতে প্রবেশের আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘চাকরি করে কেউ ৫৯ বছর ৬০ বছর যা করার করে ফেলেছে। এরপর এসে বলে রাজনীতি করবো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিআইজি, আইজিরাও রাজনীতিতে আসেন করে। যে পুলিশ তোমার বাহিনী দিয়ে আমাকে কতো বারি দিয়েছো, সেই তুমি আবার আমার সাথে আসছো রাজনীতি করতে। আর শিল্পতি ব্যবসায়ীরাতো আছেই। কিন্তু যারা রাজনীতি করবেন তাদের স্কুল না হোক, কলেজ জীবন থেকেই শুরু করে আসতে হবে।’

আমরা রাষ্ট্রপতির এই কথা শতভাগ সমর্থন করি। এত সহজ করে রাজনীতির করুণ চিত্র তুলে ধরে গুণগত মান ধরে রাখার আহ্বান জানানোয় আমরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অভিনন্দন জানাই।

একইসঙ্গে আমরা মনে করি, একদিনে রাজনীতির এমন বেহাল দশা হয়নি। বরং যুগের পর যুগ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে রাজনীতির স্বাভাবিক গতি-প্রকৃতি বদলে দেয়া হয়েছে। আর শূন্যস্থান পূরণ করেছে ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আমলারা। এ কারণেই রাজনীতি সবার কাছে ‘গরীবের বউ’ হয়ে গেছে।

রাজনীতির এই করুণ দশা থেকে উত্তরণের পথ এখনও বন্ধ হয়ে যায়নি বলেই আমরা মনে করি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে রাষ্ট্রপতি ডাকসু’সহ দেশের সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের বিষয়ে আলোকপাত করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে আবার সেই হারানো গৌরব ফিরে পেতে পারে আমাদের রাজনীতি। এবারও রাষ্ট্রপতি ডাকসু নির্বাচনের আহ্বান জানিয়েছেন। যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা যেনো পরিণতি পায় সেজন্য শিক্ষার্থীদের সজাগ ও সক্রিয় থাকতে বলেছেন।

Reneta

আমরা রাষ্ট্রপতির আহ্বান মেনে সরকারি দল, বিরোধী দল এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে রাজনীতির গুণগত মান রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের এক সময়কার ‘সেকেন্ড পার্লামেন্ট’ খ্যাত ডাকসুসহ ছাত্র সংসদগুলো পুনরায় নির্বাচিত প্রতিনিধিদের পদচারণায় মুখর হলে দেশ নেতৃত্বশূন্য হওয়ার কোনো শঙ্কা থাকবে না বলে আমরা মনে করি।

Jui  Banner Campaign
ট্যাগ: ৫১তম সমাবর্তনছাত্র সংসদডাকসুঢাবিরাজনীতিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ভ্যালেন্টাইন ইউক, আজ রোজ ডে

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT