চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী করবে যে বিড়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ন ০৯, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

‘পল দ্যা অক্টোপাসে’র কথা মনে আছে? ২০০৮ ইউরো ও ২০১০ বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করে চমকে দিয়েছিল আটশূরের যে সামুদ্রিক প্রাণীটি। স্পেন যে ইউরো আর বিশ্বকাপ জিতবে তা হুবহু ব্যাখ্যা দিয়েছিল পল। ২০১০ সালে পল মারা গেছে। তার আট বছর বাদে রাশিয়া বিশ্বকাপে পলের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে অ্যাকিলিস নামের এক বিড়ালকে।

ধবধবে সাদা বর্ণের অ্যাকিলিস কানে শুনতে পায় না। গ্রীক বীরের নামে নামাঙ্কিত বিড়ালটির অবশ্য তাতে খুব একটা ক্ষতিও হচ্ছে না। নিজের কাজ অর্থাৎ, ভবিষ্যদ্বাণী করতে ইতিমধ্যে দক্ষ হয়ে উঠেছে সে। গত বছর কনফেডারেশন কাপে এ কাজ করার তালিমও পাওয়া হয়ে গেছে।

অ্যাকিলিস বাস করে সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ জাদুঘরে। তার ভবিষ্যতবাণী করার পদ্ধতিটা অনেকটা পলের মতই। দুই দেশের পতাকাখচিত বাক্সর যেকোনো একটি থেকে খাবার তুলে নিয়ে পল বুঝিয়ে দিত কার পক্ষে পড়েছে তার রায়। অ্যাকিলিসও দুই দেশের পতাকার পাশে রাখা খাবারের বাটির যেকোনো একটি থেকে খাবার তুলে জানিয়ে দেয় তার সমর্থন।

কানে শুনতে না পেলেও অ্যাকিলিসের অতীন্দ্রিয় ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন হার্মিটেজ জাদুঘরের বিড়ালদের রক্ষণের দায়িত্বে থাকা অ্যানা কাসাতকিনা, ‘প্রথমত আমরা অ্যাকিলিসকে বেছে নিয়েছি কারণ সে খুবই সুন্দর। অন্যান্য সাদা বিড়ালের মতো তার একজোড়া নীল চোখ আছে। সে কানে শুনতে পায় না। কিন্তু তার দারুণ অতীন্দ্রিয় ক্ষমতা আছে, সে তার হৃদয় দিয়ে ভবিষ্যৎ দেখতে পায়।’

বিশ্বকাপ চলাকালীন সময়ে দর্শকরা চাইলে অ্যাকিলিসের সঙ্গে দেখা করতে পারবেন। তবে তাকে খাবার দিতে নিষেধ করেছেন অ্যানা। কারণ ভবিষ্যদ্বাণী করতে প্রচুর খাবার খেতে হয় বিড়ালটিকে। তাতে বেশ মোটা হয়ে গেছে সে। বিশ্বকাপ শেষে হার্মিটেজ জাদুঘরে অন্যান্য বিড়ালের সঙ্গেই ঠাঁই হবে অ্যাকিলিসের। চাইলে ‘ক্যাট রিপাবলিক’ নামের এক ক্যাফেতেও বাস করার অনুমতি মিলে গেছে তার।

২০১৪ বিশ্বকাপেও দেখা মিলেছিল গণক প্রাণীদের। সুইস গিনিপিগ মাদামে শিবা কিংবা ব্রিটিশ পিরানহা পেলে কেউই পারেনি পলের উওরসূরি হতে। অ্যাকিলিস পলের জায়গা নিতে পারবে কিনা সেটাই দেখার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হতে পারে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ ‘শেষের পথে’, বললেন ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬

আন্দামান সাগরে ট্রলারডুবি: বাংলাদেশিসহ ২৫০ যাত্রী নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

এপ্রিল ১৫, ২০২৬

সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT