চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া গেলেন বিমান বাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২১
বাংলাদেশ
A A

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাশিয়ায় গিয়েছেন।

বুধবার ২০ অক্টোবর সাত দিনের সরকারী সফরে তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। এসময় সফরসঙ্গী হিসেবে বিমান বাহিনী প্রধানের স্ত্রী এবং আরও দু’জন রয়েছেন।

বুধবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

এতে বলা হয়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া ফেডারেশনের মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল সুরভিকিন সের্গেই ভ্লাদিমিরোভিচের সাথে এক সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

এছাড়াও তিনি রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফরমিন, ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানির প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করবেন। রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টারের প্রডাকশন প্ল্যান্টসহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করা যায়। এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ফলপ্রসু মত বিনিময় করার সুযোগ সৃষ্টি হবে। যার ফলে, বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ হবে।

Reneta

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে প্রত্যাবর্তনের প্রাক্কালে ইউএই (দুবাই) এ অনুষ্ঠিতব্য ‘দুবাই এক্সপো-২০২১’ পরিদর্শন করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান বাহিনী প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলা ছবির সর্ববৃহৎ উৎসবে কারা পেল পুরস্কার?

ফেব্রুয়ারি ৯, ২০২৬
জেনে নিন কোন কেন্দ্রে যাবেন ভোট দিতে

কোন কেন্দ্রে আপনার ভোট, জেনে নিন সহজে

ফেব্রুয়ারি ৯, ২০২৬
নির্বাচনি জনসভায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

এই মুহূর্তে দেশ পরিচালনার একমাত্র অভিজ্ঞ দল বিএনপি: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একটি দল হারার ভয়ে ভোট ছিনতাইয়ের নীলনকশা করছে: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শাকিবের ঈদুল আযহার সিনেমায় মিথিলা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT