চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় কোয়ারেন্টাইন না মানলে ৭ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ পূর্বাহ্ন ০১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবিলায় কঠোর আইন অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট ডুমা।

কোয়ারেন্টাইনের শর্তগুলোর গুরুতর লংঘনের দায়ে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডসহ করোনা ভাইরাস মোকাবিলায় আইনের একটি ‘অ্যান্টি-ভাইরাস‘ প্যাকেজ অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

করোনা ভাইরাস বিস্তাররোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য এই ধরনের কঠোর আইন দ্রুত সংশোধনীসহ পাশ হয় দেশটিতে, বলছে বিবিসি।

আইনে বলা হয়, যদি কেউ কোয়ারেন্টাইন ভঙ্গ করে এবং তার জন্য অন্যরা আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে কোয়ারেন্টাইন লংঘনকারীর সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হবে।

এছাড়াও বাড়িতে অবস্থানরত সুস্থ ব্যক্তিরা বাড়ি থেকে বের হয়ে আদেশ লংঘন করলে এবং করোনা সম্পর্কিত  ভুয়া খবর ছড়িয়ে দোষী সাব্যস্ত হলে ৫ বছর কারাদণ্ড হবে।

এই আইনে জরুরি প্রয়োজন অনুযায়ী যথাযথ বিধিনিষেধ বাস্তবায়নের কর্তৃত্ব সরকারকে অর্পণ করা হয়েছে।

Reneta

সংসদে এই আইন অনুমোদন করার সময় কোনো ধরনের বিতর্ক দেখা যায়নি।

ডুমার স্পিকার বলেন,  এগুলো মূলত মহামারীর সময় প্রতিরোধ ও সতর্কতামূলক পদক্ষেপ। আমাদের প্রিয়জনদের জীবনের সুরক্ষার এমন আইন জরুরি হয়েছে।

ফেব্রুয়ারি থেকে রাশিয়া কোভিড -১৯ মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেয়। এর মধ্যে চীনের সাথে তার দীর্ঘ সীমান্ত বন্ধ করে দেওয়া এবং প্রাথমিক সন্দেহজনকদের কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে লোকজনের মধ্যে কোনো আশঙ্কা দেখা যাচ্ছিলো না। তারা স্বাভাবিক জীবন চালাচ্ছিলো। রেস্টুরেন্ট, পার্কে, ক্যাফেতে আড্ডা জমাতে শুরু করে।

এই অবস্থা দেখে মস্কোর মেয়র লকডউন ঘোষণা করে জরুরি খাবার, ফার্মাসি, পোষা প্রাণীর ১০০ মিটার হাঁটার অনুমতি ছাড়া সব চলাচল বন্ধ করে দেন। এরই মধ্যে কোয়ারেন্টাইন ভঙ্গকারীদের ফোন ট্র্যাকিংয়েরও পদক্ষেপ গ্রহণ করা হয়।

রাশিয়ায় কোভিড-১৯ করোনা ভাইরাসে এখন পযন্ত আক্রান্ত হয়েছে  ২ হাজার ৩৩৭ জন এবং মৃত্যু হয় ১৭ জনের।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিসি ক্যামেরা

ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরা ভিত্তিক বিশেষ পরিকল্পনা

এপ্রিল ১২, ২০২৬

হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

এপ্রিল ১২, ২০২৬

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরে যা বললেন চার নভোচারী

এপ্রিল ১২, ২০২৬

‘আমি মর্মাহত’, আশা ভোঁসলের মৃত্যুতে নরেন্দ্র মোদি

এপ্রিল ১২, ২০২৬

আশা ভোঁসলের মৃত্যুতে যা বললেন শাহরুখ খান

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT