চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার প্রথম বিমান হামলায় সিরিয়ায় নিহত ৩৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ন ৩০, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় আইএস জঙ্গি ও বিদ্রোহীদের উপর প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

হোমস এবং হামা প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহী ও আইএস জঙ্গিদের অবস্থানে চালানো হামলায় শিশুসহ ৩৬ জন নিহত হয়েছে। লাটাকিয়ার সিরীয় বিমান ঘাঁটি থেকে এ বিমান হামলা চালানো হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়ার এই বিমান হামলার লক্ষ্য আইএস বা আল কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ নুসরা ফ্রন্ট নয়, বরং আসাদ বিরোধী পশ্চিমা সমর্থিত অন্যান্য বিদ্রোহী অবস্থান। বিমান হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট পুতিনকে সিরিয়ায় বিমান হামলা চালানোর পক্ষে পার্লামেন্টের ১৬২ সদস্য ভোটে বৈধতা দিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্টের আবেদনেই এই বিমান হামলা বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ।

হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইয়েলকে তথ্য দিলেও ফ্রান্সকে আগাম সতর্কতা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লর‌্যাঁ ফ্যাবিয়াস।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়ার বিমান হামলার লক্ষ্য আইএস জঙ্গি কিংবা নুসরা ফ্রন্ট নয়, বরং আসাদ সরকারকে রক্ষা করাই রাশিয়ার হামলার মূল লক্ষ্য। তবে আইএস জঙ্গি ও আল কায়েদা সংশ্লিষ্টদের উপর হামলাকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র।

Reneta

সিরিয়ায় আইএস জঙ্গিদের উপর হামলায় আন্তর্জাতিক যৌথ বাহিনীর হামলার আগে অবশ্যই আসাদ সরকারের অনুমতির প্রয়োজন বলে জাতিসংঘে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ আল মৌলেম।

তবে যথাযথ সময়ে মার্কিন কর্তৃপক্ষকে সিরিয়ায় বিমান হামলার আগাম তথ্য না দেওয়ায় দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে শীতল যুদ্ধেরও সূচনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান হামলারাশিয়াসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT