আন্তর্জাতিক

রাশান সৈন্যদের ফিরে যেতে বলল জাতিসংঘ

রাশিয়ার ভোটোয় সমাধানে পথ রুদ্ধ

জাতিসংঘের প্রতিনিধি রাশিয়ান সৈন্যদের প্রত্যাহার করতে বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের প্রতিনিধি রাশিয়ান সৈন্যদের ফিরে যেতে বলছেন, আন্তর্জাতিক আলোচনা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিষয়ে বলেছেন, শান্তি বজায় রাখার আরেকটি সুযোগ দেয়া উচিত। ইউক্রেনে হামলারত রাশিয়ান সৈন্যদের ব্যারাকে ফেরা আহ্বান জানান তিনি।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ইউক্রেন হামলার নিন্দা প্রস্তাবে রাশিয়ার ভেটো প্রদানের নিন্দা জানিয়ে তিনি এসব মন্তব্য করেছেন বলে জানায় বিবিসি।

বিবিসি’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, স্থায়ী সদস্য হিসেবে রাশিয়ার ভেটো প্রদানের ফলে সমাধানের পথটি অবরুদ্ধ হলো।

যুদ্ধের শেষে যুদ্ধ বন্ধ করতেই জাতিসংঘের জন্ম হয়েছিল। আজ সে উদ্দেশ্য অর্জিত হয়নি। কিন্তু আমরা আশাহত হবো না। আমাদের শান্তি বজায় রাখার আরেকটি সুযোগ দেয়া উচিত বলে জানান জাতিসংঘ মহাসচিব।

রাশিয়ার জাতিসংঘ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা কাউন্সিলের তোলা নিন্দা প্রস্তাবের খসড়ায় সমর্থন না দেয়া সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন এই খসড়াটি রাশিয়া বিরোধী। খসড়াটিকে অমানবিক ও নির্দয় বলেও মন্তব্য করেন তিনি।

এনডিটিভি জানায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের প্রতিনিধি লিন্ডা থমাস বলেন, রাশিয়া সমাধানের খসড়ায় ভেটো দিতে পারো কিন্তু আমাদের কন্ঠরোধ করতে পারবে না। সত্যকে, নিয়মকে, ইউক্রেনের লোকদেরকে ভেটো দিতে পারবে না।

এ খসড়ায় ১৫টি দেশের মধ্যে তিনটি দেশ সমর্থন দেয় নি। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত সমর্থন দেয়া থেকে বিরত ছিল বলে জানায় এএফপি।

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। রাশিয়া হামলার বিষয়টি অস্বীকার করে ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীর উন্নত অস্ত্রকে টার্গেট করা হচ্ছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে আরআইএকে জানায়।

আজ রাশিয়ার ইউক্রেন আক্রমণের তৃতীয় দিন চলছে। আক্রমণের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে ব্যাপক সংঘর্ষ ও হামলার খবর পাওয়া গেছে।

বিষয়:ইউক্রেনইউক্রেন রাশিয়া উত্তেজনাইউক্রেনে রাশিয়ার হামলাকিয়েভে রাশিয়ান সেনাজাতিসংঘরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…