চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামপাল প্রকল্প বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি হরতালের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

শুরু থেকেই রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন করে আসা অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ এর বিপক্ষে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিল না হলে ২৬ জানুয়ারি ঢাকায় আধাবেলা হরতালের ঘোষণা দিয়েছেন তিনি।

‘গ্লোবাল প্রটেস্ট ডে ফর সুন্দরবন’ উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর শাহবাগে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’ আয়োজিত এক সমাবেশে এই ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে এই বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, রামপাল-ওরিয়ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী, ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে। মাননীয় প্রধানমন্ত্রী এক হাতে পরিবেশ পদক, অন্য হাতে মৃত্যু পরোয়ানা ধারণ করছেন।”

২৫ জানুয়ারির মধ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল করা না হলে হরতালের ডাক দিয়ে সমাবেশ থেকে জানানো হয়, ২৬ জানুয়ারি ঢাকা মহানগরীতে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করা হবে।

এই কর্মসূচিতে নগরবাসীর সমর্থন চেয়ে দেশের স্বার্থে, সবার স্বার্থে ঢাকার প্রত্যেককে এ কয়েক ঘণ্টা ব্যক্তিগত গাড়ি, কাজ বন্ধ রেখে সুন্দরবনবিনাশী সব তৎপরতার বিরুদ্ধে সবার অবস্থান জানানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে অন্যদের মধ্যে মানবাধিকারকর্মী খুশি কবির, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

Jui  Banner Campaign
ট্যাগ: রামপাল
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথের আগে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের উপস্থিতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT