চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বী নির্যাতনের ঘটনায় এসআই মাসুদ সাময়িক বরখাস্ত

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
১:৩০ পূর্বাহ্ন ১৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১০ জানুয়ারি নির্যাতনের বিচার চেয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন রাব্বী। এরপরের দিন এসআই মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়।

গতকাল শুক্রবার এই ঘটনার তদন্তে গঠন করা হয় তদন্ত কমিটি।

বাসা ভাড়া দিতে গত ৯ জানুয়ারি দিবাগত রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বী।

তিনি অভিযোগ করে বলেন, ‘সে সময় মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। আমার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।’

“এরপরের ঘটনা আরও দুর্বিষহ, আমাকে লাঠি-রাইফেলের মাথা দিয়ে গুতাচ্ছে, এক এক করে পোশাক খুলছে, আর আজেবাজে বকছে। ভাব নিচ্ছে, খুঁজছে, কোথায় আছে, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্য বা অস্ত্র-সরঞ্জাম জাতীয় কিছু…।”

Reneta

সেসময় পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, “আমাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করা হয়। এখনও মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে। আমি কথা বলতে পারছি না।”

ওই সময় রাস্তায় এ রকম আরও কয়েকজনকে ধরে ওই পুলিশ কর্মকর্তা টাকা আদায় করেন বলেও অভিযোগ করেন রাব্বী।

আটকের কথা শিকার করলেও রাব্বানীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন এএসআই মাসুদ।

মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদার বলেন, “আমরা তাকে দ্রুত ধইরা গাড়িতে উঠাইয়া তাজমহল রোডের মাথায় আসছি। এখন গাড়ির পিছনে ওনাকে কে কি বলছে এইটা আসলে আমি অবগত নই। আমিতো সামনে। তাকে চার্জ করার টাইমটাতেই তার সাথে আমার মুখোমুখি কথা হয়। টাকা নিয়া তো আমার কোনো কথাই হয় নাই।”

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সংযমের মাসে খরচের চাপ, নাভিশ্বাস নিম্নবিত্তের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT