চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফীর নতুন সিনেমা ‘স্বপ্নবাজী’, চলতি মাসেই শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ০২, মার্চ ২০১৯
বিনোদন
A A

গেল বছর পর পর দুটি সিনেমা নির্মাণ করে ঢাকাই সিনেমায় সাড়া ফেলে দিয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। দুটি সিনেমায় ‘সুপার হিট’ এর খাতায় নাম লিখিয়েছে। প্রশংসাও কুড়িয়েছে দর্শকের। এবার তৃতীয় সিনেমা নিয়ে আসছেন রাফী। ছবির নাম ‘স্বপ্নবাজী’।

রাফীর আগের দুটি ছবি প্রযোজনা সংস্থা জাজের ব্যানারে নির্মিত হলেও তৃতীয় ছবিটি প্রযোজনা করছে পি এইচ এন্টারটেইনমেন্ট। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার পিয়াল হোসাইন।

শনিবার দুপুরে নতুন ছবি ‘স্বপ্নবাজী’র কথা স্বীকার করলেন রাফী নিজেও। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আজকেই ফার্স্টলুক সহ নতুন ছবির নামটি ঘোষণা করবো।

রাফী নির্মিত গেল বছরের দুটি ছবি ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ জুটি বেধে অভিনয় করতে দেখা গেছে সিয়াম ও পূজা চেরীকে। কিন্তু নতুন ছবিতে কারা থাকছেন? এমন প্রশ্নে রাফী জানান, দেশের বিগ বিগ আর্টিস্টদের সাথে কথা হচ্ছে, এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু বড় ধরনের ঘোষণা আসছে শিগগির। কিছুদিনের মধ্যেই আমরা সবকিছু ঘোষণা করবো। কারণ চলতি মাসের শেষের দিকেই আমরা শুটিং শুরু করতে যাচ্ছি।

‘স্বপ্নবাজী’ নিয়ে গেল বছরের শেষের দিকে চ্যানেল আই অনলাইনকে কিছুটা ধারনা দিয়েছিলেন প্রযোজক পিয়াল হোসাইন। সে সময় তিনি জানিয়েছিলেন ‘স্বপ্নবাজী’ সিনেমাটি হবে বাংলাদেশের ফ্যাশন ও মডেল জগত নিয়ে। কারণ তিনি (প্রযোজক) নিজেই গত ২০ বছর ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন।

দুই দশক ধরে ফ্যাশন ও মডেলিং জগতের উত্থান পতন দেখেছেন। লক্ষ্য করেছেন, এই গ্ল্যামার্স ওয়ার্ল্ডে প্রতিনিয়ত শতশত তরুণ-তরুণী তারকা হতে আসেন। তারা সাফল্য পেতে অনেক কাঠখড় পোড়ান। এসব মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রম নিয়েই নির্মিত হবে ‘স্বপ্নবাজী’।

Reneta

‘স্বপ্নবাজী’র মূল গল্প তৈরি করেছেন পিয়াল নিজেই। তবে চিত্রনাট্য শাহজাহান সৌরভের। যিনি এর আগে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘সাপলুডু’ ছবির চিত্রনাট্য তৈরি করেছেন। প্রযোজক জানান, ছবিতে থাকবে চারটি গান। দুই গানের শুটিং হবে থাইল্যান্ডে। বাংলাদেশ ও কলকাতার নামী শিল্পীরা গানগুলো তৈরি করছেন। ছবির বড় অংশ জুড়ে থাকবে এর কস্টিউম (পোশাক)। বাংলাদেশ, ভারত ও আমেরিকা এই তিন দেশ থেকে তৈরি করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দহনপোড়ামন-২রায়হান রাফীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT