চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানে সবার শীর্ষে সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ পূর্বাহ্ন ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

গত বিশ্বকাপে সোনালী মুহূর্তে

বিশ্বকাপের দ্বাদশ আসরে প্রতিটি ম্যাচেই যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশন নিয়ে মাঠে নামছেন সাকিব আল হাসান। চার ইনিংস ব্যাটিং করে দুটিতে সেঞ্চুরি, বাকি দুটিতে হাফসেঞ্চুরি করেছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রহকারীর আসনে ফিরেছেন টাইগার অলরাউন্ডার।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও তুলে নিলেন শতক। সাকিবের ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটের বড় ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাংলাদেশ।

টন্টনে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিবের অনবদ্য সেঞ্চুরি এবং লিটন দাসের হার না মানা ৯৪ রানের ইনিংসে ৪১.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে হেসেখেলেই জয় তুলে নেয় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ১৩৫ বলে লিটনকে নিয়ে ১৮৯ রানের অনবদ্য অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাকিব। ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানের হার না মানা ইনিংস বাঁহাতি তারকার। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন।

তৃতীয় ম্যাচ শেষে শীর্ষ রান সংগ্রহকারীর আসন দখল করেছিলেন সাকিব। অ্যারন ফিঞ্চ ও রোহিত শর্মা নিজ নিজ ম্যাচে সেঞ্চুরি করে পরে সাকিবকে ছাড়িয়ে যান। সোমবার ফিঞ্চকে টপকে এগিয়ে শীর্ষস্থান পুনর্দখল করলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

চলতি বিশ্বকাপে চার ম্যাচে চার ইনিংস ব্যাটিং করে এখন পর্যন্ত ৩৮৪ রান করেছেন সাকিব। গড়টা ব্র্যাডম্যানীয় গড়কেও ছাপিয়ে গেছে (১২৮.০০)। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করার পর টানা দুটি সেঞ্চুরি করে সবার উপরে তিনি।

Reneta

দুই নম্বরে থাকা ফিঞ্চ ৬৮.৬০ গড়ে করেছেন ৩৪৩ রান। ১৫৯.৫০ গড়ে ৩১৯ রান করে রোহিতের অবস্থান তিন নম্বরে। ওয়ার্নার ২৮১ এবং জো রুট ২৭৮ রান নিয়ে শীর্ষ পাঁচে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT