রানা প্লাজা ধসের ঘটনায় ইমারত নির্মাণ আইনের মামলায় ভবন মালিক সোহেল রানা
এবং তার বাবা-মা সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।
একইসঙ্গে ২৩
আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুস্তাফিজুর রহমান।
এদিন ১৮ আসামির মধ্যে সোহেল রানাসহ ১৩ জনকে এজলাসে হাজির করা হয়। বাকিরা পলাতক রয়েছেন।
২০১৩’র ২৪ এপ্রিল সাভারে ৮ তলা ভবন রানা প্লাজা ধসে ১ হাজার ১শ’ ৩৫ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দু’টি মামলা হয়।
এর আগে একই ঘটনায় হওয়া হত্যা মামলারও চার্জ গঠন করেন আদালত।








