চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ১১টার পর ফেসবুক বন্ধ করে দিন: রওশন এরশাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৮ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া আর কোকেন তুলে দেওয়া একই কথা উল্লেখ করে রাত ১১টার পর ফেসবুক বন্ধ করে দেয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখেন রওশন এরশাদ। এসময় সরকারের কাছে তিনি এই অনুরোধ জানান।

তিনি বলেন: শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন দেয়া আর কোকেন তুলে দেয়া একই কথা। এর ফলে তারা সারারাত জেগে ফেসবুকে আসক্ত হয়ে পড়ছে। তাই রাত ১১টার পর ফেসবুক বন্ধ করে দিলে তারা পড়াশোনায় মনোযোগী হবে।

সরকারি চাকরিতে কোটা সমস্যার সুষ্ঠু ও স্থায়ী সমাধানের বিষয়ে কথা বলেন রওশন এরশাদ। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন করছে। এটা করতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছে। কিন্তু সংঘাতের মাধ্যমে কোনোকিছুর সমাধান হয় না। কোটা সংস্কারের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করাও আমরা সমর্থন করি না। তাই আলাপ–আলোচনা করে এর সমাধান হলে সেটা ভাল।’

রওশন বলেন: মুক্তিযোদ্ধাদের কোটা হয়ত রাখতে হবে। কারণ তারা আমাদের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। তাদের জন্য কোটা না রাখা গেলে অন্যভাবে সুযোগ সুবিধা রাখা যেতে পারে।’

বিশ্বের একাধিক দেশের উদাহরণ টেনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পক্ষে মত দেন রওশন এরশাদ। বলেন: ছাত্রদের দাবি যৌক্তিক। সুতরাং তাদের দাবি বিবেচনা করা যেতে পারে।

Reneta

তিনি বলেন: বেকারদের কর্মসংস্থান করতে না পারলে সোনার বাংলা কীভাবে হবে? সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণদের দায়িত্ব নিতে হবে। তাদের গড়ে তুলতে হবে। সেজন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হবে। তাদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠাতে পারলে দেশের উন্নয়ন হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় সংসদফেসবুকরওশন এরশাদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত, পার্লামেন্টে বিরোধীদের অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে যা জানালেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT