চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ১০টার পর মিছিল-মিটিং না করতে ঢাবি ছাত্রলীগের নির্দেশ

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১০:৫৩ পূর্বাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ফাইল ছবি

ফাইল ছবি

নবীন শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে ডাকসু নির্বাচনের তোড়জোড়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় কর্মসূচি ও সিদ্ধান্ত ছাড়া রাত ১০টার পর মিছিল-মিটিং করতে নেতা-কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস চ্যানেল আই অনলাইনকে বলেন: নবীন শিক্ষার্থীদের সুবিধার কথা ও শিক্ষার পরিবেশে যাতে ব্যাঘাত না ঘটে, এ জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। নবীনদের যেন কেউ ব্যবহার করতে না পারে সেজন্য আমরা এই নিষেধাজ্ঞা দিয়েছি। আমাদের প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম কোন ভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে আমরা সদা সজাগ থাকব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০ হাজার শিক্ষার্থীর স্বপ্ন রূপায়নের প্রিয় মোহনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পবিত্র বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ উন্নত রাখা, শিক্ষার্থীদের সত্য-সুন্দর-ন্যায়বোধের তারুণ্য উদযাপনের পরিসর বিনির্মাণকেই প্রধানতম অগ্রাধিকার মনে করে। গৎবাঁধা কর্মসূচির চেয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়েই আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হবে। সাত হাজারের অধিক নবীনের আগমনীতে ক্যাম্পাসের প্রাণ প্রবাহে যে সুর বেজে উঠেছে, তার প্রেক্ষিতেই আমাদের বলা, ‘আসছে নবীন, জীবন হারা, অসুন্দরের করতে ছেদন।’

নিষেধাজ্ঞার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক প্রেক্ষাপটে যখন তখন মিছিল মিটিং আমাদের প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামকে ক্ষুন্ন করবে বলেই আমরা মনে করি। এমতাবস্থায়, সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ব্যতিরেকে রাত ১০ টার পর মিছিল-মিটিং না করার জন্য নির্দেশ দেয়া হল। নবীন শিক্ষার্থীদের সংবেদনশীল মনের প্রতি খেয়াল রেখে তাদের যেকোন সমস্যা সংকটে পাশে থাকার আহ্বানও জানানো হল।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবি ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT