চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ফুরোলেই ‘ঢাকা লিট ফেস্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ন ১৮, নভেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তিনদিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ‘ঢাকা লিট ফেস্ট’কে সামনে রেখে। সেজে উঠছে বাংলা একাডেমি চত্বর।

বৃহস্পতিবার সকালে তিনদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর ১৪ দেশের ২৫০ জনের বেশি অতিথিকে বরণ করে নিতে সকল প্রস্তুতিও প্রায় শেষ। শতাধিক সেশনে ২৫০ প্যানেলিস্ট আলোচনা করবেন, রাজনীতি, সাহিত্য, ক্রিকেট, চলচ্চিত্র, টেলিভিশন এবং জীবনযাপন নিয়ে।

বেলা ১১টায় উদ্বোধন হলেও লিট ফেস্টের অনানুষ্ঠানিক শুরু হবে বেলা ১০টায়। আরমিন মুসার নেতৃত্বে সুরের মোহনায় ভেসে উঠবে বাংলা একাডেমি চত্বর। এর পরই উদ্বোধনের আয়োজন। সে সময় বক্তব্য রাখবেন ভারতীয় লেখক ও রাজনীতিক নয়নতারা শেহগাল।

১২টায় মূল মঞ্চে কাজী আনিস আহমেদের পরিচালনায় ব্রিটিশ সাংবাদিক জন স্নো, ভারতীয় শিক্ষাবিদ রমাচন্দ্র গুহ এবং নারীবাদী সংগঠন ওয়াওয়ের প্রতিষ্ঠাতা জুড কেলি বসবেন ‘দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড’ প্যানেল নিয়ে।

১টা থেকে শুরু হবে ফারুক ওয়াসিফের সঞ্চালনায় জাতীয়তাবাদের বৃত্ত ভেঙ্গে। একই সময় ফাররুখ ধোন্ডি কেকেটি মঞ্চে ভারতে ইংরেজি ভাষার বিবর্তন নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করবেন।

২টায় মূল মঞ্চে খ্যতনামা অভিনেতা আলী জাকের এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর আলোচনা করবেন তাদের ‘মঞ্চ জীবন নিয়ে’।

Reneta

এছাড়া দিনব্যাপী রয়েছে কবিতা পাঠ, বইয়ের মোড়ক উন্মোচন, নৃত্যায়োজন, ওয়াসাফিরি জার্নালের বাংলাদেশ সংখ্যার মোড়ক উন্মোচন, শিশুদের জন্য গল্প বলাসহ আরও অনেক আয়োজন।

এবারের উৎসবে আলো ছড়াতে আসবেন স্বনামধন্য কথাসাহিত্যিক নয়নতারা শেহগাল, ব্রিটিশ সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক জন স্নো, কিউবান শীর্ষ বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক ইয়োস, কেনিয়ার শিশু সাহিত্যিক ও বক্তা মুথোনি গারল্যান্ড,পাকিস্তানি মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, ফিলিস্তিনি কবি ঘাসান জাকতান,ঔপন্যাসিক অমিত চৌধুরী এবং ভারতীয় কবি অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা।

এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হ্যারল্ড ভারমোসকে সম্মাননা দেওয়া হবে এবারের ঢাকা লিট ফেস্টে। হ্যারল্ড চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হলেও প্রথম জীবনে সাহিত্য বিষয়ে স্নাতক করেছেন।

বিশ্বখ্যাত জার্নাল ওয়াসাফিরিতে প্রথমবারের মতো বাংলাদেশ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠিত হবে এই উৎসবে। এই সংখ্যায় বাংলাদেশের লেখকদের লেখা প্রকাশিত হবে। জার্নালের সম্পাদক সুশীলা নাসটা উৎসবের আয়োজক অতিথি সম্পাদক আহসান আকবর ও কাজী আনিস আহমেদের সঙ্গে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

ঢাকা লিট ফেস্টকে সামনে রেখে ঢাকা ট্রান্সলেশন সেন্টারের উদ্যোগে লাইব্রেরি অব বাংলাদেশ শিরোনামে এবার প্রকাশিত হতে যাচ্ছে সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক ও সৈয়দ মনজুরুল হকের বই।

পুরো ঢাকা লিট ফেস্ট আয়োজিত হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতায়। এটির টাইটেল স্পন্সর ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন, প্ল্যাটিনাম স্পন্সর সিটি ব্যাংক। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে রয়েছে যাত্রিক। কো-হোস্ট হিসেবে রয়েছে বাংলা একাডেমি। এছাড়াও গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে, ওরিয়ন ফুটওয়ার, ইউল্যাব ও ব্র্যাক ব্যংক। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে, পুনর্ভা লিমিটেড ও ইগনাইট পাবলিকেশন লিমিটেড।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা লিট ফেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT