চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই ব্যান্ড ফেস্ট, যোগ হচ্ছে ‘রুপালি গিটার পদক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

৬ বছর আগে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। দেশের সেরা ব্যান্ডগুলির শিল্পীরা হাজির হন উৎসবে। আইয়ুব বাচ্চু নেই কিন্তু তারই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে আসছে বছর থেকে ‘রুপালি গিটার পদক’ ঘোষণা করলো চ্যানেল আই।

৬ষ্ঠ বারের মতো ১ ডিসেম্বর চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বসবে ‘ব্যান্ড ফেস্ট ২০১৯’। সে উপলক্ষ্যে শনিবার দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় অনুষ্ঠিত হলো সংবাদ সম্মেলন।

যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্ন-এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, এসিআই মটরস লি.-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, সি.এম.এস.এম.ই. এবং বাণিজ্য সম্পৃক্তকরণ ঐক্য স্টোর-এর পরিচালক জান্নাতুন ফেরদৌস তিথি, নন্দন গ্রুপ লি.-এর চেয়ারম্যান বিলাল হক এবং নন্দন গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) তুষার বিন ইউসুফ।

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১৮ ব্যান্ডের ভোকালিস্ট ও সদস্যরা। আর এখানেই আগামি বছর থেকে ‘রুপালি গিটার পদক’-এর ঘোষণা দেন শাইখ সিরাজ।

আগামি বছর থেকে প্রতিভাবান ব্যান্ড দলকে সম্মাননা প্রদান করা হবে জানিয়ে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, প্রতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ব্যান্ড দলগুলোর পারফর্মেন্স-এর উপর ভিত্তি করে দেয়া হবে ‘রুপালি গিটার পদক’। থাকবে জুরি বোর্ড। আমার বিশ্বাস এই সম্মাননাটি নতুনদের অনেক বেশি আলোড়িত করবে, উজ্জীবিত করবে এবং অবশ্যই তাদেরকে আরো দায়িত্বশীল করবে। কেননা যে কোনো সম্মাননা মানুষকে তার স্ব স্ব ক্ষেত্রে আরো দায়িত্বশীল করে তুলে। তবে শুধু যে নতুনদেরকেই সেই পদক দেয়া হবে এমনটা নয়, বরং পুরনো দলগুলোর বছরব্যাপী পারফর্মেন্স-এর উপর তাদেরকেও এই সম্মাননা আমরা দিতে চাই।

শাইখ সিরাজ তার বক্তব্যে আরো বলেন, আইয়ুব বাচ্চু আমাদের মাঝে নেই। কিন্তু বিজয়ের প্রথম দিনে ‘ব্যান্ড ফেস্ট’ করার আইডিয়াটা তারই ছিলো। আমাদের বন্ধু, সহকর্মী  ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে প্রথমে তিনি প্রস্তাবটি রাখেন। এরপর থেকেই চলছে ব্যান্ড ফেস্ট। সেই ধারাবাহিকতা থেকেই রবিবার (১ ডিসেম্বর) চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বসবে ব্যান্ড ফেস্টের ৬ষ্ঠ আসর।

Reneta

ব্যান্ড ফেস্ট নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরো বলেন, আইয়ুব বাচ্চুকে খুব কম সময় আমরা পেয়েছি। কিন্তু এই কম সময়ের মধ্যে তিনি আমাদের যতটুকু দিয়ে গেছেন, সেটা আমাদের ব্যান্ড সংগীতকে নিঃসন্দেহে অনেক বেশি প্রাচুর্যময় করে তুলেছে। ৬ষ্ঠ বারের মতো চ্যানেল আই ব্যান্ড ফেস্ট বসার আগে এই মুহূর্তে আইয়ুব বাচ্চু ছাড়াও স্মরণ করছি যাদেরকে আমরা হারিয়েছি। এরমধ্যে আজম খান থেকে শুরু করে পিলু মমতাজ, লাকী আখন্দ,হ্যাপী আখন্দ। এরা প্রত্যেকেই বাংলা ব্যান্ডের কিংবদন্তি ছিলেন। আমরা আশা করছি এই সময়ে যারা ব্যান্ড সংগীত চর্চা করছেন, তাদের মধ্য থেকেই আগামিতেও এমন কিংবদন্তিরা বের হয়ে আসবে।

রবিবার সকাল ১১টা ৫ মিনিটে শুরু হবে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৯’। এবার দিনভর এই ফেস্ট মাতাতে আসছে দেশের নামিদামি ১৮টি ব্যান্ড দল। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা। অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা পর্যন্ত। চ্যানেল আই ও চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে পুরো আয়োজনটি। এবারের ফেস্টটি নিবেদন করেছে স্বপ্ন ও ইয়ামাহা। পাওয়ার্ড বাই নন্দন।

যে ১৮টি ব্যান্ড দল অংশ নিচ্ছে:
এলআরবি, ফিডব্যাক, অবসকিওর, আর্ক, ভাইকিংস, ওয়ার সাইট, ধ্রুবতারা, দলছুট, শিরোনামহীন, পার্থিব, আরবোভাইরাস, মেকানিক্স, হইচই, সিম্পনি, জলের গান, ব্ল্যাক মুন, তীরন্দাজ ও মেট্রিক্যাল দলগুলোর নাম।

ব্যান্ড ফেস্টটির উপস্থাপনায় থাকবেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ।

ছবি: সাকিব উল ইসলাম

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্যা রুমাঅবসকিওরআইয়ুব বাচ্চুআরবোভাইরাসআর্কএলআরবিচ্যানেল আইজলের গানতীরন্দাজদলছুটধ্রুবতারাপার্থিবফরিদুর রেজা সাগরফিডব্যাকব্যান্ড ফেস্টব্ল্যাক মুনভাইকিংসমেকানিক্সলিড বিনোদনশাইখ সিরাজশিরোনামহীনসিম্পনিহইচই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT