চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই ফারহান-শিবানীর বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

এগিয়ে এসেছে ফারহান-শিবানীর বিয়ের অনুষ্ঠান। ২১ নয়, ১৯ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি।

এবার ধুমধাম করে শুরু হয়ে গেল জাভেদ আখতার পুত্রের প্রাক-বিয়ের অনুষ্ঠান। ফারহানের মুম্বাইয়ের বাড়িতেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। সেখানে দেখা মিলল অনুশা দান্ডেকর, রিয়া চক্রবর্তী, অমৃতা আরোরাদের।

এই বিশেষ মুহূর্তে ফারহানের পাশে দেখা মিলল তার সৎ মা শাবানা আজমীরও। হলুদ রঙা সালোয়ার কামিজে এদিন সেজেছিলেন শাবানা। অন্যদিকে আনুশাকে দিদির মেহেদীর জন্য একদম সাবেকি সাজে পাওয়া গেল। হলুদ শাড়ি, খোলাচুলে ঝলমলে আনুশা। বিল্ডিং-এর ভেতর প্রবেশ করতে গিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ফারহানও। তবে তাকে একদম ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে।

দান্ডেকর সিস্টার্সদের খুবই ঘনিষ্ঠ রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকাকে হাসিমুখে এদিন ফারহানের অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে দেখা গেল। হলুদ রঙা লেহেঙ্গা-চোলিতে পাওয়া গেল এই বঙ্গ তনয়াকে। পাপারাতজিদের দিকে হাত নেড়ে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় রিয়াকে।

শিবানীর বন্ধুরাই এই মেহেদী অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করেছে বলে ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন ফারহানের মা হানি ইরানি। তিনি আরও জানান, ১৯ ফেব্রুয়ারি একদম ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতে চারহাত এক হবে ফারহান-শিবানীর।

ফারহানের খান্ডালার খামার বাড়িতেই কি বসবে বিয়ের অনুষ্ঠান? সেই নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন হানি ইরানি।

Reneta

এটা ফারহানের দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের বাবা তিনি। এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে দম্পত্য সম্পর্কে ছিলেন অভিনেতা-পরিচালক ফারহান আখতার। ফারহান ও অধুনার দুই সন্তান রয়েছে। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। দুই সন্তানের দেখভাল যদিও দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল-সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান।

২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। এই মুহূর্তে লিভ ইন সম্পর্কেই রয়েছেন তারা। বিগত কয়েক বছর একসঙ্গে থাকার পর এবার নিজেদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাভেদ আখতারফারহানবলিউডবিয়েরিয়াশাবানা আজমীশিবানী
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT