চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতের অন্ধকারে সরানো হলো সুপ্রিম কোর্টের ভাস্কর্য

কাজী ইমদাদকাজী ইমদাদ
৮:৩০ পূর্বাহ্ন ২৬, মে ২০১৭
আদালত
A A

অবশেষে রাতের বেলা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়া হল ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যটি। ভাস্কর্য সরানোয় ক্ষোভ জানিয়েছেন এর ভাস্কর মৃণাল হক। বিক্ষোভ করেছে গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়নসহ বেশ কয়েকটি সংগঠন।

কংক্রিটের গোড়ায় হাতুড়ি আর শাবল দিয়ে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি যখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে থেকে সরানো হচ্ছিল, তখন পাশেই দাঁড়িয়েছিলেন এর ভাস্কর মৃণাল হক।

দীর্ঘ এ সময়ে বেশ কয়েকবার সাংবাদিকদের কাছে ছুটে আসেন মৃণাল হক। অসহায়ত্ব ও ক্ষোভের কথা জানান অশ্রুসজল চোখে।

রাত ১২টার দিকে অনেকটা গোপনেই শুরু হয় ভাস্কর্য সরানোর প্রক্রিয়া। টানা ৪ ঘণ্টা ধরে কয়েকজন শ্রমিক ভাস্কর্য সরানোর কাজ করেন। বিক্ষোভকারীরা বলেন, ভাস্কর্য সরানোর মধ্য দিয়ে মৌলবাদীরা আরও উৎসাহ পাবে।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের ফটকে ধাক্কাধাক্কি শুরু করলে ভাস্কর্য সরানোর কাজ কিছুক্ষণ বন্ধ থাকে। নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এরপর ভোর সাড়ে ৪টার দিকে ভাস্কর্যটি ক্রেনের সাহায্যে পিকআপ ভ্যানে তুলে নেয়া হয়।

২০১৬ সালে ভাস্কর্যটি নকশা করেন মৃণাল হক। ১৮ই ডিসেম্বর এটি স্থাপন করা হয়। এরপর থেকেই হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন ভাস্কর্যটি সরানোর চাপ দিয়ে আসছিলো। ভাস্কর্যটি হাইকোর্টের সম্প্রসারিত ভবনের সামনে পুনঃস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন মৃণাল হক।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: ভাস্কর্যমৃণাল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মোটরসাইকেল-ট্রেন সংঘর্ষে সাময়িক বন্ধ রেল যোগাযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সড়কে চাঁদা আদায়কে কি ‘বৈধতা’ দিচ্ছেন মন্ত্রী? তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT