চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজাকার হাসান আলীর ফাঁসির আদেশ

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
১১:৪৯ অপরাহ্ন ০৮, জুন ২০১৫
বাংলাদেশ
A A

একাত্তরে নিষ্ঠুর ও ভয়াবহ গণহত্যার অপরাধে পলাতক সৈয়দ মোহাম্মদ হাসান আলী রাজাকারকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার ট্রাইব্যুনালের বিচারপতি এম ইনায়েতুর রহিম এর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন।

বিচার কার্যক্রম শেষ হওয়ার দেড় মাসের মাথায় রায় ঘোষণা করা হয় কিশোরগঞ্জের তাড়াইলের রাজাকারের দারোগা হিসেবে পরিচিত সৈয়দ মোহাম্মদ হাসান আলীর মামলায়।

আসামী পলাতক থাকায় রায় ঘোষণাকে কেন্দ্র করে কড়াকড়ি ছিলো না ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে। আদালত কক্ষেও ছিলো না অন্য মামলাগুলোর মতো গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তিদের ভিড়।

রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আসামীর আইনজীবীর বিলম্বে উপস্থিতির কারণে ১১টার কিছু পরে রায় পড়া শুরু করেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। রায় পড়ার আগে পলাতক আসামীদের বিষয়ে কিছু মন্তব্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান এম ইনায়েতুর রহিম।

কিশোরগঞ্জ জেলার তাড়াইলের এ রাজাকার কমান্ডারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ৬টি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১। এরমধ্যে রয়েছে গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের অভিযোগ।

Reneta

এসব অভিযোগের মধ্যে ৫টিই প্রমাণিত হয়েছে। এর মধ্যে গণহত্যার অপরাধে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। আর হত্যা ও লুণ্ঠনের জন্য আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

অভিযোগ প্রমাণের জন্য তদন্ত কর্মকর্তাসহ ২৬ সাক্ষী উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে আপীল করার সুযোগ থাকলেও রাজাকার হাসান আলী পলাতক থাকায় সে সুযোগ পাবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: মানবতাবিরোধী অপরাধরাজাকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

তারেক রহমানের পক্ষে প্রচার চালাচ্ছেন মেয়ে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

`সংসদ নির্বাচন ও গণভোটে কারচুপির চেষ্টা করলে কঠিন বিপদের মুখে পড়তে হবে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

জামায়াতে ইসলামীর সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই মামলাবাজির সাথে জড়িত: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT