মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য চাঁপাইনবাবগঞ্জের রাজাকার মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটুকে ট্রাইব্যুনালে নেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে রায় পড়া শুরু করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান রায় পড়া শুরু করবেন।
তাদের বিরুদ্ধে ৩ টি অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগ হলো পাকিস্তানী বাহিনী নিয়ে শিবপুর থানায় হামলা চালিয়ে ৩৯ জনকে অপহরণ করে ২৪ জনকে হত্যা। দ্বিতীয় অভিযোগ ৭০ টি বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাট। তৃতীয় অভিযোগ কয়েকটি গ্রামে হামলা চালিয়ে চারজনকে হত্যা।
প্রথম এবং দ্বিতীয় অভিযোগের জন্য রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী দেন। আসামীপক্ষ সাফাই সাক্ষী দেয়ার জন্য একজনের অনুমতি নিয়েও কোন সাক্ষীকে উপস্থাপন করেনি।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইবু্যনালে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়নি।







