প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার তিনি একথা জানান। শিগগিরই সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টি এবং বিকল্পধারাসহ সত্তরটি দলের সঙ্গে সংলাপে বসেন তিনি।








