চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে: সিপিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২০
রাজনীতি
A A

রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ভাস্কর্য বিরোধিতার আড়ালে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করতে চায়, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলেও জানায় প্রগতিশীল সংগঠনটি।

বুধবার বিকালে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগ প্রধান আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘‘ডিসেম্বর মাস, বাঙ্গালীর বিজয়ের মাস। ২০২০ সাল মুক্তিযুদ্ধ, স্বা্ধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তির বছর। ৩০ লাখ মানুষের আত্মাহুতি ও দুই লাখ মা বোনের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের দেশ হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি।’’

‘‘সাম্প্রদায়িক দ্বিজাতিতত্ত্বকে পরাজিত করার মধ্য দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙ্গালী জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল নীতি হিসেবে ঘোষিত হয়। কিন্তু গণ মানুষের সেই বিজয় ছিনতাই হয়ে যায়। ১৯৭৫ এর নির্মম রাজনৈতিক পটপরিবর্তনের পর পরাজিত পাকিস্তানি সাম্প্রদায়িক ভাবাদর্শ, অর্থনীতি ও রাজনৈতিক ধারা পুনরায় পুনর্বাসিত হয়। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী, বর্তমানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একই ধারায় দেশ পরিচালনা করছে। দেশে ধন বৈষম্য, শ্রেনী বৈষম্য পর্বত প্রমাণ।’’

‘‘২২ পরিবারের জায়গায় হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে। খুন, দুর্নীতি,মাদক, ধর্ষন, ও সন্ত্রাস মহামারী রূপ নিয়েছে। বেকার, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা সীমাহীন। মানুষের স্বাস্থ্য, চিকিৎসা ও খাদ্যের নিরাপত্তা নাই। ভোট ও গণতন্ত্র নির্বাসনে। সাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধ বিরোধী ধর্মান্ধ শক্তির হুমকি ও আস্ফালন অব্যাহত আছে। তাদের সাথে সরকারের আপোষ ও তোষণ নীতির কারণে এদের সাহস ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরকারের দ্বিমুখী আচরণ মুক্তিযুদ্ধের চেতনাকে হুমকিগ্রস্থ করেছে।’’

বিবৃতিতে আরও বলা হয়, ‘‘জনগনকে সকল ধরণের প্রতিক্রিয়াশীল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তিকে প্রতিরোধ,পরাজিত করার লড়াই এবং ভাত-ভোট ও গনতন্ত্রের লড়াই জোরদার করতে দেশপ্রেমিক, প্রগতিশীল গনতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পহেলা বৈশাখে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

এপ্রিল ১৩, ২০২৬

গাণিতিক বার্তায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

এপ্রিল ১৩, ২০২৬

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার, বিশ্বকাপ শঙ্কায়?

এপ্রিল ১৩, ২০২৬

ক্রাউন প্লাজায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’

এপ্রিল ১৩, ২০২৬

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT