বাংলাদেশ

রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের কাঁদানে গ্যাস

শিক্ষার্থী বিক্ষোভ-আন্দোলন

নিরাপদ সড়কের দাবিতে টানা অষ্টম দিনের মতো রাজধানীর বিভিন্ন জায়গায় রোববার সকাল থেকেই জড়ো হয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এর মধ্যে উত্তরায় শিক্ষার্থীদের উপর দুর্বৃত্তদের হামলা এবং শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মিছিলে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপের খবর পাওয়া গেছে।

নিরাপদ সড়ক দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সকালে শাহবাগে অবস্থান নিয়ে তারা ছাত্রদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদর বিচার দাবি চেয়েছে।

একই সাথে সারাদেশের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বানও জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আন্দোলনকারী ছাত্রদের মিছিল নিয়ে জিগাতলার দিকে যাওয়ার সময় বিজিবি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।শিক্ষার্থী বিক্ষোভ

এর আগে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়ে বিক্ষোভ করেছে। বিভিন্ন গাড়ির লাইসেন্সসহ কাগজপত্রও পরীক্ষা করে তারা।

উত্তরার হাউজবিল্ডিং এলাকায় ছাত্রদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নৌমন্ত্রীর অপসারণ এবং ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে সকাল থেকেই উত্তরা হাউজ বিল্ডিং চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এ সময় বিমানবন্দর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়:লিড নিউজসড়ক দুর্ঘটনা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…