চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বায়ু দূষণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০১৯
বাংলাদেশ
A A

রাজধানীর বায়ু দূষণকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে এ বিষয়ে সরকার সচেতন আছে এবং আন্তরিকতার সাথেই তা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই ভবিষ্যতের জন্য সবুজ পরিবেশ’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

মন্ত্রী বলেন, আজকে ঢাকা নাকি বিশ্বের এক নম্বর বায়ু দূষণের শহর। হয়তো হয়েছে, আমি জানি না কিভাবে গবেষণা করেছে। এটি আমাদের জন্য খুবই বড় চ্যালেঞ্জ। তবে সরকার এ ব্যাপারে সচেতন আছে।

তিনি বলেন, সরকার জলবায়ুর বিরূপ প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়েই একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করেছে।

কৃষিমন্ত্রী বলেন, যে বায়ু দূষণের কথা উঠেছে. আমাদের আগামী প্রজন্মকে এটা নিশ্চিত করতে চাই, আমরা পরম আন্তরিকতা দিয়ে এবং সীমিত সম্পদ দিয়ে তা মোকাবেলা করব।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান।

Reneta

অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সম্মেলনের চেয়ার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হক, সম্মেলনের আয়োজক সভাপতি মোহাম্মদ আফতাব আলী শেখ, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনসহ ঢাকা বিশ্বদ্যিালয়ের ভূতত্ত্ব বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান, সেন্টার ফর এক্সিলেন্স ইন সায়েন্সেস এ দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষিমন্ত্রীবায়ু দূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিসিএল-২০২৬: শান্ত-মিরাজরা কে কোন দলে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরেছে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়েও প্রকাশ্য কর্মসূচিতে ফিরেছে আওয়ামী লীগ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT