চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাড়ির মালিকদের কাছে পাওনা ২৩০ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাড়ির মালিকদের কাছে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের গৃহকর বা হোল্ডিং ট্যাক্স বাবদ ২৩০ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা বকেয়া রয়েছে।

সোমবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাড়ির মালিকদের কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ ৭৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা বকেয়া রয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশনের বাড়ির মালিকদের কাছে প্রায় ১৫৭ কোটি টাকা বকেয়া রয়েছে।

সরকারি দলের আরেক সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মশক নিবারণী দফতরের সাংগঠনিক কাঠামোতে ৩৯৬টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য ৭৪টি পদে লোক নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুইভাবে মশক নিধন কাজ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডভিত্তিক এলাকায় সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত লার্ভি সাইডিং করা হয়। বিকেলে উড়ন্ত মশা নিধনের জন্য এডালটি সাইডিং করা হয়।

‘এছাড়াও মশক উৎপাদন বা প্রকোপ রোধ করার জন্য ঢাকা মশক নিবারণ দপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বয়ে যৌথভাবে জরুরি ভিত্তিতে ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: খন্দকার মোশাররফ হোসেনস্থানীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT