রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের কাছে র্যাবের সঙ্গে কথিত গোলাগুলিতে একজন ‘ছিনতাইকারী’ নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব।নিহত ব্যক্তির নাম আলমগীর।
এই ঘটনায় আরেক ছিনতাইকারীও গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে।
র্যাবের মিডিয়া বিভাগের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, গুলিবিদ্ধ একজনকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে র্যাব-১০ এর একটি গাড়িতে করে হাসপাতালে অানা হয়। তবে তার কোনো পরিচয় জানা যায়নি।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার নাখ, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে।







