রাজধানীর গাবতলী থেকে খায়রুল নামে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। এসময় গ্রেফতারকৃত ওই ব্যক্তির কাছ থেকে
১০টি অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
সোমবার রাত সাড়ে দশটায় দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এর সামনে এক অভিযান পরিচালনার সময় ওই ভারতীয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া খায়রুল সম্পর্কে মঙ্গলবার দুপুর ১২.৩০মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।








