চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে চলন্ত ট্রেনে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীতে চলন্ত ট্রেনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা ধর্ষণের দায়ে অভিযুক্ত সম্রাট নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রেপ্তার ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সম্রাট।

বুধবার সন্ধ্যায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের শিকার ওই শিশুটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে যাত্রীরা।

এ সময় যাত্রীরা অভিযুক্ত সম্রাটকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে মধ্য রাতে ভুক্তভোগী শিশুসহ অভিযুক্ত সম্রাটকে হেফাজতে নেয় রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগীর মা আইভী আক্তার বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

রেলওয়ে পুলিশ ঢাকা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওমর ফারুক জানান, ভুক্তভোগী শিশুটির নানি মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার বিকেলে শিশুটি হাসপাতালের নিচে নামলে টোকাই সম্রাট ঘুরতে যাওয়ার কথা বলে তাকে রিক্সাযোগে কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায়। এরপর তাকে তেজগাঁও ঘুরতে নেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে যমুনা এক্সেপ্রেস ট্রেনে উঠে। তেজগাঁও স্টেশন পার হওয়ার পর ট্রেনের টয়লেটে আটকে ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে সম্রাট।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী ওই সময় শিশু অসুস্থ হয়ে পড়ে। চলাফেরা অস্বাভাবিক মনে হলে সম্রাটকে সন্দেহ করে আটকে রাখে। এরপর ট্রেনটি বিমানবন্দর স্টেশনে থামলে পুলিশ শিশুটিকে হেফাজতে নেয় এবং সম্রাটকে আটক করে।

Reneta

শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতেই তাকে কমলাপুর রেলওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়। পরে ওই শিশুর কাছ থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে পরিবারকে খবর দেয়া হলে মা থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

সময় ক্ষেপনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এএসপি ওমর ফারুক বলেন, শিশুকে উদ্ধার ও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের কোন গাফিলতি ছিলোনা, বরং দ্রুত পদক্ষেপ নিয়েছে। গ্রেফতার ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। সম্রাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

কমলাপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রুশো বণিক জানান, এ বিষয়ে একটি মামলা (নং-৫) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির বাড়ি শরিয়তপুর নড়িয়ায়।

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ সেরা লিওনেল মেসি

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব জনপ্রিয় হিল স্টেশনেই আছে ‘মল রোড’, কিন্তু কেন?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT