চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ন ৩১, মার্চ ২০১৯
- সেমি লিড, পরিবেশ
A A

বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় গাছ ভেঙে ওই গাছ চাপায় এক নারী, মিরপুরের শেওড়াপাড়ায় বাঁশ-ইট পড়ে এক ব্যক্তি, শনিরআখড়ায় গাছ চাপায় এক রিক্সা চালক এবং পল্টনে ইট পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ঝড় চলে প্রায় ২০ মিনিটের মতো। সেইসাথে আকাশে বিদ্যুতের ঝলকানি ও  বজ্রপাত ছিল উল্লেখ করার মতো। এরপরে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে আরও কিছুক্ষণ। রাজধানীর বেশিরভাগ রাস্তায় গাছের ছোট-বড় ডালপালা পড়ে বিছিয়ে রয়েছে।

ঝড়ের তাণ্ডবে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ মোড়ে একটি বটগাছ উপড়ে পড়ে। এছাড়া বেইলি রোডের মন্ত্রীপাড়া ও ধানমন্ডিতে গাছ উপড়ে পড়ে। এতে করে এসব এলাকায় যানচলাচল বিঘ্নিত হয়।

বছরের প্রথম কালবৈশাখীতে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ মোড়ে একটি বটগাছ উপড়ে পড়ে। ছবি: আদিত্য হোসেন অংশুক

এদিন রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর ঝড় হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের বাংলাদেশের পশ্চিমাংশে ছড়িয়ে রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Reneta

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কালবৈশাখী ঝড়ঝড়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন সংসদে ‘ব্রেভ বার্মা আইন’ পাশ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ক্রিকেটীয় ব্যস্ততা, বোর্ড পরীক্ষা দেবেন না সূর্যবংশী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নতুন প্রাণের কলরবে কানাডায় বসন্ত উৎসব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিল ঘিরে অপতথ্য ছড়ানো হচ্ছে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কৃষককে অসম্মান করা মানে বাবাকে অপমান করা: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT