রাজনীতি

রাজধানীতে ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা দিলেন রিজভী

রাজধানীতে ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা দিলেন রিজভী

২ নভেম্বর রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কিংবা নয়াপল্টন বিএনপি কার্যালয়ের যেখানে অনুমতি পাওয়া যাবে সেখানেই জনসভা করা হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি এবং ১১ লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভা অনুষ্ঠিত হবে।

এ সময় রিজভী বলেন, ‘সৌজন্যবোধহীন এই অবৈধ শাসকগোষ্ঠীর অধীনে কোন সুষ্ঠু, প্রতিযোগিতামূলক নির্বাচন প্রত্যাশা করা অরণ্যে রোদন ছাড়া কিছুই নয়। শেখ হাসিনা নিজের মত ছাড়া জনমতকে এক পয়সার দাম দেন না। সেজন্য আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ সংসদ অধিবেশনে তড়িঘড়ি করে আরপিওতে ইভিএম এর বিধান সংযোজন প্রক্রিয়া শুরু হয়েছে। চূড়ান্ত ভোট ডাকাতির জন্যই এই আরপিওতে ইভিএম এর বিধান নিয়ে আসা হচ্ছে।’

এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।

বিষয়:জাতীয় ঐক্যফ্রন্টবিএনপিরুহুল কবির রিজভীসেমি লিড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…