চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ইসির প্রচারণা কৌশল কাজে আসছে না

সোমা ইসলামসোমা ইসলাম
৪:৪৮ পূর্বাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ব্যাপক প্রচার প্রচারণার কথা থাকলেও রাজধানীবাসীর অজান্তেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করলো নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহকারীরা বলছেন, প্রচারণার এমন দৈন্য দশা থাকলে রাজধানীতে ভোটার হতে পারবেন না অনেকে।

আর বাল্য বিবাহের কারণে নারীরা ভোটার হচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেছে ইসি।

‘যেতে হবে বাড়ি বাড়ি, বাদ পড়বে না কোনো নারী’ এই শ্লোগানে গত ২৫ জুলাই থেকে সারাদেশে শুরু হয়েছিলো ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় রাজধানীতে সোমবার হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন।

শুরুর দিনই তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি কাজ শুরু করলেও রাজপথ থেকে গলি কোথাও নজরে আসেনি নির্বাচন কমিশনের কোনো পোস্টার, লিফলেট কিংবা ব্যানার। মসজিদে মাইকিং করার কথা থাকলেও এলাকার মসজিদ কর্তৃপক্ষ জানে না কিছুই।

মহল্লার মানুষ জানেই না ভোটার করার এমন কার্যক্রমের কথা।

অনেকেই বললেন তারা জানেনই না ভোটার তালিকা হালনাগাদের কথা। কোনো মাইকিংও শোনেননি।

Reneta

যে শহরে এতো মানুষের বাস সেখানে এতো কম প্রচারণার কথা স্বীকার করেছেন তথ্য সংগ্রহকারীরা। তারা জানান, গ্রামাঞ্চলে মাইকে ও সরাসরি প্রচারণাটা কার্যকর হলেও শহরের ক্ষেত্রে প্রচারণার এমন কৌশল ঠিক কাজে আসছে না।

আবার আরেকজন তথ্য সংগ্রহকারী জানান, প্রচারণা যথেষ্ট হয়নি। ভোটারদের কাছ থেকেও অসৌজন্যমূলক আচরণ পেতে হচ্ছে বলে জানান তিনি।

যোগ্য সবাইকে ভোটার করার সাফল্য দাবী করলেও দেশের বিভিন্ন অঞ্চলে বাল্যবিবাহের কারণে নারীরা ভোটার হচ্ছেন না বলে শঙ্কা প্রকাশ করেছে ইসি।

নির্বাচন কমিশন সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, ‘নতুন ভোটার হওয়াদের মধ্যে নারীর অন্তর্ভূক্তির চিত্রটি আশানুরূপ নয়’।

তবে ১৫ বছর বয়সীদের কেবল তথ্যই সংগ্রহ করা হচ্ছে কাউকে ভোটার করা হচ্ছে না। ইসি জানিয়েছে, এখন যাদের তথ্য নেওয়া হচ্ছে ২০১৯ সালে তাদের বয়স ১৮ বছর হবে, আর তখনই ছবি তুলে ভোটার করা হবে তাদের।

Jui  Banner Campaign
ট্যাগ: নির্বাচন কমিশনভোটার তালিকা হালনাগাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT