চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে ব্রাশফায়ার: নিহতের সংখ্যা বেড়েছে, হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে ৭ জনকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ন ১৯, মার্চ ২০১৯
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে অন্তত ৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে ৭ জনকে ঢাকা সিএমএইচে আনা হয়েছে।

এর আগে গুলিবিদ্ধদের মধ্যে ১৬ জনকে প্রথমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেয়া হয়, এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হয়ে যাওয়ায় ভোর পৌনে ৪টায় ৭ জনকে আনা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিএমএইচের সিভিল সার্জন ডা. মো আজিজুর রহমান সিদ্দিকী এবং ঢাকা সিএমএইচ সূত্র।

বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকায় আনা ৭ জনের মধ্যে ২ জনের অস্ত্রোপচার হয়েছে। আরও ৪ জনের অস্ত্রোপচার করা হবে। ঢাকা সিএমএইচে ভর্তি ৭ জনের মধ্যে একজন নারী এবং ১৪ বছরের শিশু রয়েছে। বাকিদেরকে রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ফিল্ড হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান, বাঘাইছড়ি কিশলয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমির হোসেন, ভিডিপি সদস্য মো. আল আমিন, বিলকিস, মিহির কান্তি দত্ত ও জাহানারা বেগম।

Reneta

সোমবার সন্ধ্যার দিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৯ কিলোমিটার এলাকায় এই ব্রাশফায়ারের ঘটনা ঘটে। রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাকে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর গুলি বর্ষণ করে। এ সময় গাড়িতে থাকা সকলেই আহত হয়।

পরে খবর পেয়ে স্থানীয় বিজিবি ও সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে বাঘাইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান।

Jui  Banner Campaign
ট্যাগ: বাঘাইছড়িতে নির্বাচনরাঙ্গামাটিতে ব্রাশফায়ারহেলিকপ্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনেনির্বাচনী জনসভায় তারেক রহমান।

এই নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের সুযোগ: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT