চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙামাটিতে নিখোঁজ সেনা সদস্যসহ আরো ৩ জনের লাশ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ১৫, জুন ২০১৭
বাংলাদেশ
A A
রাঙামাটি

রাঙামাটিতে পাহাড় ধস

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে নিখোঁজ সেনা সদস্য মোঃ আজিজসহ আরো ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে, শহরের সার্কিট হাউজে পিছনে পাহাড়ী খাদ থেকে এক মহিলা, ভেদভেদি বিএডিসি এলাকা থেকে ১জন ও শহরের মানিকছড়ি পাহাড়ী খাদ থেকে আরো একটি লাশসহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩টি স্থান থেকে এই তিনটি লাশ উদ্ধার করে। এর মধ্যে দুইটি পুরুষ ও একটি মহিলা রয়েছে। এপর্যন্ত রাঙ্গামাটিতে নিহত সংখ্যা ১০৮ জন।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা শহরের ভেদভেদি যুব প্রশিক্ষণ কেন্দ্র, মনোঘর, লোকনাথ মন্দির এলাকা, শিমুলতলী, রূপনগর, মানিকছড়ি এলাকাসহ আশেপাশে এলাকায় আরো নিহতের সন্ধ্যানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

রাঙ্গমাটি-চট্টগ্রাম মহাসড়ক এর শাল বন এলাকায় ১০০ মিটার রাস্তা ৩০ ফুট জায়গা পাহাড়ের নীচে তলিয়ে গেছে। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ১০০ মিটার রাস্তা ৪০থেকে ৫০ ফুট গভীরে তলিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্থ মূল সড়কের পাশে পাহাড়ে পুনরায় কেটে বাইপাস করে সড়ক তৈরীর চেষ্টা করছে সেনা বাহিনী ও সড়ক বিভাগের কর্মীরা।

Reneta

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের ক্ষতিগ্রস্থ স্থান সমূহে মাটি সরানোর কাজ শুরু হলেও এখনো সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গনেরও পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।

অন্যদিকে রাঙ্গামাটি শহরে গত ৪ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন ঘটায় টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পানি ও বিদ্যুৎ সংকটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পাহাড় ধসরাঙামাটি
শেয়ারTweetPin

সর্বশেষ

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বারি-৩৩ গমে ভালো ফলন, বাজার দরে শঙ্কা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT