চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখালের চরিত্র থেকে বেরিয়ে স্বস্তিতে শান্ত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ন ০৯, অক্টোবর ২০২১
বিনোদন
A A

‘প্রিয়া রে’ সিনেমায় রাখাল নূরু’র চরিত্র করতে গিয়ে বেগতিক অবস্থায় পড়েছিলেন তরুণ চিত্রনায়ক শান্ত খান। প্রথম লটে ১৩ দিন শুটিং করেছেন। প্রচণ্ড গরমের মধ্যেও শুটিংয়ের ১৩দিন শান্তর গোসল করা মানা ছিল!

আর তাই অস্বস্তির মধ্যে গেছে উদীয়মান নায়ক শান্তর গত দুই সপ্তাহ। প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর শান্ত জানালেন, অবশেষে শুক্রবার বিকেলে তিনি গোসল করেছেন।

শান্ত বলেন, পানিতে নেমে মনে হচ্ছিল খা খা মরুভূমির বুকে যেন মুসল ধারায় বৃষ্টি এসেছে। এক ঘণ্টা ধরে গোলস করেছি। দুই বছর পর পুকুরে নেমে গোসল করেছি। গোসল না করে শেষ ১৩ দিন যে আমার কী অবস্থায় গেছে সেটা শুধু আমিই অনুভব করেছি। এই চরিত্রটির জন্য আমি এতো কষ্ট করেছি, আমার জীবনে এতো কষ্ট কখনই করিনি। কোনদিনই স্মৃতি ভুলবো না।

রাখাল নুরুর চরিত্রে শান্ত খান

শান্ত খান বলেন, আমি যা কিছু করছি, রাখাল নূরু’র চরিত্রটির মধ্যে ডুবে থাকার জন্য করেছি। পরিচালকের কথা মেনে চলছি। তিনি এটাই চেয়েছিলেন। প্রচণ্ড কষ্ট অনুভব করছি। দিনমজুর যারা তারাও মনে হয় এতো কষ্ট করে কাজ করে না। কষ্ট করছি নিশ্চয়ই ভালো ফল পাবো। পরিচালকের এটি প্রথম সিনেমা। তিনিও খুব মনযোগ দিয়ে গুছিয়ে শুটিং করছেন।

যেহেতু রাখালের চরিত্র সে কারণে নিজের চেহারার মধ্যে সেটা ফুটিয়ে তুলতে হয়েছে শান্তকে। তিনি জানান, গ্রামের এক গোয়ালে রাখালের সঙ্গে চারদিন মিশেছেন। সকাল সন্ধ্যা এক পাল গরুর দেখাশোনা করেছেন! নিজের গ্ল্যামার লুক থেকে বেরিয়ে আসতে রোদেও পুড়তে হয়েছে। শান্ত বলেন, যে চরিত্রটির জন্য এতো কষ্ট সহ্য করেছি সেখান থেকে নিশ্চয়ই সুফল পাবো।

শান্ত খান বলেন, গোসল করার পর মনে হচ্ছে নতুন দুনিয়াতে এসেছি। আমার মা গ্রামের সহজ সরল মানুষ। শুক্রবার সকালে যখন বাসা থেকে মেকাপ নিয়ে শুটিংয়ে যাচ্ছিলাম মা বলছিল কী হবে এত কষ্ট করে? এসব করা লাগবে না বলে কান্না করছিল। কিন্তু আমার মধ্যে ভালো কাজের জেদ চেপেছে। আমি দেখাতে চাই পরিশ্রম করলে যে কেউ তার কাজ দিয়ে গ্রহণযোগ্যতা পাবে।

Reneta

‘প্রিয়া রে’ পুজন মজুমদারের সিনেমা। এটি তার প্রথম সিনেমা। এর আগে তিনি শামীম আহমেদ রনীর সহকারী হিসেবে বসগিরি, শাহেনশাহ সহ একাধিক সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন।

সিনেমাতে শান্তর নায়িকা কলকাতার কৌশানী মুখার্জী। আরও অভিনয় করেছেন খরাজ মুখার্জী, রজতাভ দত্ত, শিবা শানু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খান।

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাকৌশানীরজতাভ দত্তলিড বিনোদনশান্তশান্ত খানশাপলা মিডিয়াসিনেমাসেলিম খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না: রুমিন ফারহানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ গ্রহণ করলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য সচিবালয়ে ৪৫ গাড়ি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT