চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে দাম নিয়ন্ত্রণে ৫৫ হাজার টন ভোজ্য তেল ও চিনি কিনবে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৮ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২০
অর্থনীতি
A A

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ৩০ হাজার টন ভোজ্য তেল এবং ২৫ হাজার টন চিনি কিনবে সরকার। সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমে এসব পণ্য কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী বলেন, রমজান মাসে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে সরকারের সিদ্ধান্ত হচ্ছে- যেকোনো ভাবেই হোক সেগুলোর যেনো কোনো ঘাটতি না থাকে।

অর্থমন্ত্রী বলেন, রমজান মাস সামনে। আমরা আশা করবো আল্লাহর রহমতে যে বিপর্যয় এখন সারা বিশ্ব সহ্য করছে, সেগুলো সব শেষ হয়ে যাবে। আমরা স্বাভাবিক ও সুন্দরভাবে রমজান মাস শেষ করে ঈদের প্রত্যাশায় আছি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম জানান, সর্বনিম্ন দরদাতা হিসেবে সিটি সুগার ইন্ডাট্রিজের কাছ থেকে ৬১ দশমিক ২৫ টাকায় প্রতি কেজি চিনি কেনা হবে। গুদাম পর্যন্ত পৌঁছে দেওয়ায় এই মূল্য প্রযোজ্য হবে।

ভোজ্য তেলের বিষয়ে তিনি বলেন, ২ লিটার এবং ৫ লিটারের বোতলে কেনা হবে। ২ লিটার বোতলের প্রতি লিটারের দাম ৯১ দশমিক ৯৫ টাকা এবং ৫ লিটার বোতলের প্রতি লিটারের দাম পড়বে ৯০ দশমিক ৯৫ টাকা।  এছাড়া বসুন্ধরা গ্রুপ এবং সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে সয়াবিন তেল কেনা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রয় কমিটিচিনিভোজ্য তেলরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার পায়ে প্লাস্টার, সামাজিক মাধ্যেম ছড়িয়ে পড়া ছবির সত্যতা জানাল বাফুফে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT