চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের জীবনাবসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ন ১১, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক মারা গেছেন। রোববার ভোর ৬টা ২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন মিতা হকের জামাতা ও অভিনেতা মুস্তাফিজ শাহিন।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৩১ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত হন মিতা হক। পরে তিনি সুস্থও হন। কিন্তু কিডনি সমস্যার জন্য শনিবার ডায়লাইসিসের সময় তার প্রেসার ফল করে বলে জানান মুস্তাফিজ শাহিন।

বাসায় নেওয়ার পর আবার প্রেসার ফল করলে আবারও হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভেন্টিলেশনে রাখা হয় তাকে। এরপর রোববার সকালে চিরদিনের জন্য বিদায় নেন তিনি।

Reneta

রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন মিতা হক। এরপর কবি রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়।

একই বছর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’য় রবীন্দ্র সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মিতা হককে আজীবন সম্মাননা দেওয়া হয়। ২০২০ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।

Jui  Banner Campaign
ট্যাগ: কোভিডমিতা হকরবীন্দ্ররবীন্দ্র সংগীতলিড বিনোদনশিল্পীশোক
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT