ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজের ফ্যান সংখ্যা ত্রিশ লাখ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের মিশনগুলোর মধ্যে এই প্রথম কোনো দূতাবাসের ফেসবুক পেজ এ মাইলফলক পার করলো।
ভক্তের সংখ্যার খবরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন: প্রতিদিন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা হাজারো বাংলাদেশীর সাথে নারীর ক্ষমতায়ন, শ্রম ও বাণিজ্য, মানবাধিকার এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের দু’দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দূতাবাসের ফেসবুক বন্ধুদের সম্মানে রাষ্ট্রদূত বার্নিকাট রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দূরকে করিলে নিকট, বন্ধু, পরকে করিলে ভাই’ কবিতাটি আবৃত্তি করেন। দেখে নিন কবিতাটির ভিডিও।








