চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ অর্থমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, মাত্র ৪ থেকে ৫টি পণ্য নিয়ে রপ্তানি বাণিজ্য বাড়াতে পারবো না। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। পণ্যের বৈচিত্র্যকরণে কাজ করার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অধীনে আলাদা উইং বা শাখা খোলার পরামর্শ দেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার বিডার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ও বিনিয়োগকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পরামর্শ এসেছে বিডার মতো আরেকটি প্রতিষ্ঠান করার জন্য। তারা উপদেশ দেবে কোন লাইনে পণ্য বৈচিত্রকরণ করবো। তবে আরেকটি প্রতিষ্ঠান না করে বিডা যদি আরেকটি শাখা করতে পারে তাহলে পৃথিবীর কোন কোন দেশ কীভাবে পণ্যে বৈচিত্র্য এনেছে সেসবের সঙ্গে সঙ্গতি করা যাবে।

তিনি বলেন, ৪-৫টি পণ্য নিয়ে রপ্তানি বাণিজ্য বাড়াতে পারবো না। পুরো বিশ্বকে আমাদের মনে রাখতে হবে। ডেমগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে হবে। (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হল- কোনো দেশের কর্মক্ষম জনসংখ্যার অর্থাৎ ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যার আধিক্য।) জনশক্তিকে কাজে লাগান, স্থানীয় শিল্পের জন্য অবারিত দরজা খুলে রেখেছি।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কম জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পৃথিবীতে এ মুহূর্তে জিডিপির আকার হচ্ছে ১৮ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৬০ শতাংশ হচ্ছে সরাসরি বিদেশি বিনিয়োগ। দূর্ভাগ্যজনক যে, আমাদের বিদেশি বিনিয়োগের পরিমাণ কম। বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি ভোগ করে যুক্তরাষ্ট্র, এরপর চীন এবং সিঙ্গাপুর ১০৫ ডিলিয়ন ডলার, ভারত ৫১ বিলিয়ন ডলার। বেশিরভাগ বিদেশি বিনিয়োগ তাদের দখলে।

Reneta

বিনিয়োগে আশার বাণী শুনিয়ে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে ভৌত অবকাঠামোগুলো তৈরি করেছি এর ফলে এখন বিনিয়োগ আসবে। দেশি বা বিদেশি সব বিনিয়োগকারী আমাদের কাছে সমান। আমরা কোনো বৈষম্য করবো না করিনি। যারা বিনিয়োগ করবে তারাই আমাদের সম্পদ। আমাদের সম্পদকে আমরা সম্পদশালী হিসেবে দেখতে চাই।

অর্থমন্ত্রী বলেন, ভিয়েতনাম যেভাবে পেরেছে সেভাবে আমাদের করতে হবে। জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ, যা দক্ষিণ এশিয়ায় সবার উপরে থাকবে। একমাত্র ভিয়েতনামকে আমাদের কাছাকাছি মনে হয়। এছাড়া আমাদের সমপরিমাণ কেউ হবে না। জুলাই-আগস্ট মাসে সামষ্টিক অর্থনীতির প্রতিটি কম্পনেন্ট খুব ভাল অবস্থানে রয়েছে, রেমিন্ট্যান্সের পরিমাণ বেড়েছে অবিশ্বাস্যভাবে।

‘আমাদের যে সম্পদ তার পুরোটা আমরা ব্যবহার করতে পারিনি, আমাদের সম্পদ জনশক্তি। সব জায়গায় ডিজিটালাইজড হচ্ছে। আমাদের জনশক্তিকে যদি যথাযথভাবে ব্যবহার করতে পারি; আমি বিশ্বাস করি এরাই হবে বড় শক্তি।’

বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘দেশীয় বিনিয়োগকারীদের সহায়তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার চেষ্টা চলছে। বিনিয়োগ বিকাশের জন্য নতুন উদ্যোক্তা সৃষ্টি প্রয়োজন, বর্তমানে যারা উদ্যোক্তা তারা নিজেদের চেষ্টায় হয়েছেন। তবে প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব। নতুন বিনিয়োগকারী সৃষ্টির জন্য বিডা প্রকল্প গ্রহণ করেছে। ৬৪ জেলায় বিনিয়োগকারী ও উদ্যোক্তা সৃষ্টিতে কাজ চলছে।

বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, বিডার অধীনে কাউন্সিল করলে আইন ও অবকাঠামো সুবিধা হবে। আশা করি এ বিষয়ে বিডা ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, ইউনিলিভার বাংলাদেশের সিইও-এমডি কেদার লেলে, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: পণ্য রপ্তানিবাংলাদেশ বিনিয়োগ উন্নয়নরপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ ভোটের দিন, নিজের মালিকানা বুঝে নেওয়ার দিন: ভোট দিয়ে নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চালু থাকবে: ট্রাম্প

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘হাগ ডে’: আলিঙ্গনের ভাষায় ভালোবাসার প্রকাশ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোট গ্রহণ শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT