চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রপ্তানি উৎসে কর কমলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ন ১১, জুন ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যের রপ্তানির ক্ষেত্রে উৎসে কর কমিয়েছে সরকার। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজাটে রপ্তানি মূল্যের ওপর দশমিক ৫ শতাংশ হারে উৎসে কর কমানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের দ্বিতীয় এবং দেশের ৪৯তম বাজেট।

প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য ও সেবা রপ্তানিখাত কোভিড-১৯ এর কারণে বাধাগ্রস্ত হয়েছে। তাই রপ্তানি খাতকে সার্বিক সহায়তার অংশ হিসাবে আয়কর অধ্যাদেশে উল্লেখিত উৎসে করের হার কমানোর প্রস্তাব করছি।

আয়কর অধ্যাদেশে তৈরি পোশাকসহ সব ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। এসআরও জারির মাধ্যমে এ হার হ্রাস করা হয়েছে, যা ৩০ জুন ২০২০ পর্যন্ত বলবৎ থাকবে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আয়কর অধ্যাদেশে তৈরি পেশাসহ সব ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর উৎসে কর কর্তনের হার ১ শতাংশ থেকে হ্রাস করে দশমিক ৫ শতাংশ নির্ধরণের প্রস্তাব করছি।’

তিনি বলেন, করোনার প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত খরচ দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী বাজেট প্রস্তুত করা হয়েছে। তাই আগামী অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

Reneta

অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২০-২১ অর্থবছরে মোট রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। পাশাপাশি অন্যান্য উৎস থেকে ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: উৎসে করতৈরি পোশাকরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT