চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রণবীর-দীপিকা এখন স্বামী-স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ন ১৪, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

এক মুহূর্তেই পরিচয় পাল্টে গেল বলিউডের দুর্দান্ত জুটি রণবীর-দীপিকার! পর্দার এই জুটি এখন স্বামী-স্ত্রী!-এমনটাই জানিয়েছে ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দীপিকা ও রণবীর এখন বিবাহিত দম্পতি। বুধবার সকাল ৭টায় ইতালির লেক কোমোর ভিলা দেল বলবিয়ানেলোতে তারা বিবাহ সম্পন্ন করেছেন।

যদিও দীপিকা ও রণবীরের দূর দেশের এই বিয়ের অনুষ্ঠানে নেই কোনো মিডিয়া! এমনকি তাদের বিয়ের কোনো ছবিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে না আসার ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিয়ের খবরটুকু ঠিকই ছড়িয়ে গেছে গোটা বিশ্বে।

দীপিকা ও রণবীরের বিয়ের খবর প্রকাশ্য হওয়ার পর পরই বলিউডে বেশ উচ্ছ্বাস আঁচ পাওয়া যাচ্ছে। তাদের বিয়ের কোনো ছবি সোশাল মিডিয়ায় না আসলেও তাদেরকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় সরব বলিউড অভিনেতা অভিনেত্রীরা।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বুধবার সকাল ৭টায় আনুষ্ঠানিক ভাবে রণবীর ও দীপিকা পাডুকোনের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের বিয়ের কোনো ছবি যেন সোশাল মিডিয়ায় প্রকাশ্যে না আসে তার উপর কড়া নজরদারি রয়েছে ইতালিতে উপস্থিত অতিথিদের উপরও।

রণবীর-দীপিকার বিয়ের ছবি প্রকাশ্যে না এলেও তাদের বিয়ে যে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তা কিছুটা আঁচ পাওয়া গেল নির্মাতা, প্রযোজক ও অভিনেতা করণ যোহরের স্ট্যাটাসে। সোশাল মিডিয়ায় করণ যোহর নব্য দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে লিখেন, অসাধারণ এক দম্পতি দীপবীর। কারো নজর না লাগুক। তাদের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা।

Reneta

শুধু করণ যোহর নয়, ইতিমধ্যে বলিউডের বেশকিছু তারকা অভিনেতা অভিনেত্রীই দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। আর ভক্তরা অপেক্ষায় আছেন কখন প্রকাশ্যে আসবে রণবীর-দীপিকার বিয়ের ছবি!

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিদীপিকাবিয়েরণবীর সিংলিড বিনোদনস্ত্রীস্বামী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT