চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তে রঞ্জিত একুশ আগস্ট

আমিনুল হক পলাশআমিনুল হক পলাশ
১০:১২ অপরাহ্ন ২০, আগস্ট ২০১৭
মতামত
A A

২১ আগস্ট, ২০০৪। বাংলাদেশের ইতিহাসের এক গভীর কলঙ্কজনক দিন। বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত নিদর্শন প্রদর্শিত হয়েছিল এই দিন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে দেশ থেকে চিরতরে নির্মূল করে দেয়ার হীন উদ্দেশ্য নিয়ে হায়েনা রুপী ‘হাওয়া ভবন’ গং তার হিংস্রতম রুপ দেখিয়েছিল। গ্রেনেড হামলা চালানো হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত আওয়ামীলীগের সমাবেশে। অথচ আওয়ামী লীগের সেই সমাবেশ ছিল সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ। 

সময় ৫টা বেজে ২২ মিনিট। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্য শেষ করছেন। ফটোসাংবাদিকদের অনুরোধে কয়েক মুহূর্ত দাঁড়ালেন তিনি। ঠিক সেই সময় অস্থায়ী স্টেজ হিসেবে ব্যবহৃত ট্রাককে লক্ষ্য করে চারদিক থেকে একের পর এক গ্রেনেড ছুটে আসতে লাগল। স্টেজে অবস্থানকারী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানব ঢাল তৈরি করে রক্ষা করলেন তাদের প্রাণাধিক প্রিয় নেত্রীকে। গ্রেনেড হামলা শেষ হওয়ার সাথে সাথেই জননেত্রীকে তুলে দেয়া হল তার গাড়িতে।

কিন্তু ঘাতকের বুলেট সেখানেই তাড়া করল তাকে। বুলেটে জর্জরিত হল নেত্রীর গাড়ি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন জননেত্রীর ব্যক্তিগত দেহরক্ষী। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় প্রাণে বেঁচে যান জননেত্রী শেখ হাসিনা। কিন্তু সেই হামলায় তাৎক্ষনিকভাবে প্রাণ হারান আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ১৮ জন নেতাকর্মী। হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আপোষহীন নেত্রী আইভী রহমান সহ আরও ৬ জন। আহত হয়েছেন আরও অসংখ্য নেতাকর্মী। অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এখনো অনেক নেতাকর্মী স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন তাদের শরীরে। রাজনৈতিক প্রতিহিংসার এই ঘৃণ্যতম নিদর্শন পৃথিবীর ইতিহাসেই বিরল।

নৃশংস এই গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে। নূন্যতম নিরাপত্তা ব্যবস্থাও ছিলনা সেদিন। হামলা পরবর্তী সময়ে পুলিশ আহতদের উদ্ধারে কোন ব্যবস্থা তো নেয়ইনি উপরন্তু টিয়ার শেল আর রাবার বুলেট নিক্ষেপ করে উদ্ধারকাজে বাঁধা প্রয়োগ করে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে লোক দেখানো তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হয়নি।

তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই ঘটনার প্রেক্ষেতি বলেছিলেন ‘উই আর লুকিং ফর শত্রু’। কিন্তু কাউকেই খুঁজে বের করতে পারেননি তিনি। পারবেনই বা কিভাবে? এই ঘটনায় যে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এই মামলায় পরবর্তীতে গ্রেফতারকৃত জঙ্গীনেতা মুফতি হান্নান তার নিজের জবানবন্দীতেই এই গ্রেনেড হামলায় তারেক রহমানের সংশ্লিষ্টতার কথা উল্ল্যখ করেছেন।

২১ আগস্টের এই গ্রেনেড হামলা কোন বিচ্ছিন ঘটনা ছিল না। এটা ছিল ৭৫ এর ১৫ই আগস্টেরই পরবর্তী রুপ। আওয়ামীলীগ তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চিরতরে নেতৃত্ব শূন্য করে দেয়াই ছিল এর লক্ষ্য। অবিলম্বে এই গ্রেনেড হামলার পিছনে দায়ী ব্যাক্তিদের খোজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত। তা না হলে স্বাধীনতা বিরোধী জঙ্গী শকুনেরা আবারও হামলা চালাবে। ক্ষতবিক্ষত করবে এদেশের মানচিত্রকে, রক্তরঞ্জিত হবে লাখ শহীদের রক্তে অর্জিত লাল সবুজের পতাকা।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ আগস্ট২১ আগস্ট গ্রেনেড হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১১ দলীয় জোটের দুইটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT