মিরপুরে বিসিআইসি কলেজের দু্ই ছাত্রী মীম-জিমসহ সারাদেশে শিক্ষার্থীদের উপর নির্যাতন, হামলা, হত্যার চেষ্টা ও যৌন হয়রানির প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার বিসিআইসি কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগরের নেতা-কর্মী ছাড়াও অংশগ্রহণ করেন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।
সভায় বক্তারা নারী নির্যাতন, হত্যা ও যৌন হয়রানি বন্ধের দাবি জানান।
মহিলা পরিষদের ঢাকা মহানগরের সভাপতি রেহানা ইউনুস বলেন, ‘পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা বিধানে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় ‘৭২ এর সংবিধানের মূল নীতি পুনঃপ্রতিষ্ঠা করাসহ নারী উন্নয়ন ও সিডও সনদের পূর্ণ বাস্তায়ন এবং প্রতিটি স্কুল-কলেজে অভিযোগ কমিটি গঠন করতে হবে।
এ সময় তিনি স্কুল-কলেজের আশেপাশের পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় স্কুল কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি দেয়ার দাবি জানান।








