চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষককে চাকরি থেকে অব্যহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ন ১১, এপ্রিল ২০১৮
শিক্ষা
A A

দুই ছাত্রীর দাখিল করা যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো: আবু তাহের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার ড. আবু তাহেরের বরাত থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ জি এম আজমল আলী কাওসারকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, আজমল আলী কাওসারের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলা বিধিমালা ১৯৮৫ এর ৩ (বি) ধারা অনুযায়ী অসদাচরণ প্রতীয়মান হওয়ায় ঐ বিধিমালার ১১ (১) ধারানুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যহতি দেওয়া হয়েছে। পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি তার মাসিক বেতনের অর্ধেক প্রাপ্ত হবেন।

তদন্ত কমিটি গঠন করার ব্যাপারে রেজিস্ট্রার ড. আবু তাহের জানান, “উপাচার্যের নির্দেশে বিষয়টি ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি’তে প্রেরণ করা হচ্ছে। পরবর্তীতে অধিকতর তদন্ত করে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী বিভাগের সহকারী অধ্যাপক আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ, কয়েক মাস যাবৎ আজমল আলী তাদেরকে ফেসবুকে মেসেঞ্জারে অশ্লীল কথা ও কুপ্রস্তাব দিচ্ছিলেন। নিজের আপত্তিকর ছবি পাঠিয়েছেন বলেও তারা অভিযোগ করেছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়যৌন নিপীড়ন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT