চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌতুকের জন্য গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৪:১৫ পূর্বাহ্ন ০৫, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

যৌতুক না পেয়ে শিমুরানী বর্মণ নামের এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী সুব্রতদাস জগাই ও তার পরিবারের প্রতি। হত্যার ঘটনা ধাপা-চাপা দিতে শিমুর পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি করে দাহের আয়োজন করারও অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ শিমুর পরিবার ও এলাকাবসীর সহায়তায় বুধবার রাতে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই নির্মম ঘটানাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের চরপাড়া গ্রামে। মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগে নিহত গৃহবধূর বাবা শুভরন বর্মন বাদী হয়ে শিমুর স্বামী সুব্রত দাস জগাই (২৫), কান্টু দাস (৩০), শ্বশুর অতুল দাস (৫৬), কানন রানী (৪৫), সুভাষ দাস (৬০), গৌর দাস (৩০) ও তাপস দাস (২৫), এই সাত জনকে আসামী করে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত গৃহবধূর মা বিলাপ করে জানায়, বিয়ের সময় ঘটি-বাটি, গয়নাসহ নগদ টাকা যৌতুক দিয়েছি। কিন্তু তাতেও তাদের মন ভরেনি। আরো ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণের জন্য শিমুকে প্রতিনিয়তই মারপিট করত। আমরা গরীব মানুষ এতা টাকা সংগ্রহ করার ক্ষমতা আমাদের নাই, তাই মেয়েকে মুখ বুজে সহ্য করতে বলতাম। আমার মেয়ে সব অত্যাচার সহ্য করে মুখ বুজে এখানে পড়ে ছিল। তাই বলে পাষন্ডরা আমার মেয়ে আগুনে পুড়িয়ে মারতে পারলো! আমার আদরের সন্তানটা মেয়ে জম্মেছিলো, এটাই তার পাপ!

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পাষন্ড স্বামীকে এখনো গ্রেপ্তার করা যায়নি। মামলার সকল আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলা বিবরণ সূত্রে জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গারেরগ্রাম সাকিনের শুভরন চন্দ্র বর্মনের মেয়ে শিমু রানী বর্মন। ২০১৩ সালের এপ্রিলে শিমুর বিয়ে হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চরপাড়া গ্রামের অতুল দাসের ছেলে সুব্রতদাস জগাই এর সাথে। 

বিয়ের পর থেকেই ৫ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণের জন্য শিমুকে মাঝে মধ্যেই নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর বিকালে যৌতুকের দাবিতে ঘরে আটকে রেখে স্বামী, শ্বশুর, শ্বাশুরী ও ননদ মিলে শিমুকে মারধোর করে। নির্যাতনের এক পর্যায়ে তারা শিমুর শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে মারাত্মক দগ্ধ হয়।

Reneta

খবর পেয়ে শিমুর আত্মীয় স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে ওই দিন রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে পরের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ নভেম্বর রাতে শিমু মারা যায়।

স্বামীর বাড়ির লোকজন শিমুর মৃত্যুর খবর তার বাবা-মাকে না জানিয়ে গত ৪ নভেম্বর ঘাটাইলের চরপাড়া নিয়ে এসে তড়িঘড়ি করে দাহ করার উদ্যোগ নেয়। এ বিষয়টি শিমুর বাবার বাড়ির লোকজন এলাকাবসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ রাতেই শিমুর লাশ ঘাটাইল থানায় নিয়ে আসে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গৃহবধূকে হত্যাপুড়িয়ে হত্যাযৌতুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

খুব শিগগিরই আমরা দেশে ফিরব: আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম

মার্চ ৩১, ২০২৬

প্রণালি পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে ‘রঙ তুলিতে মুক্তিযুদ্ধ’

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ মীর মুগ্ধের বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT