চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“যে শহরে হারিয়ে ফেলেছি করোটি” যেনো সমাজের আয়না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ পূর্বাহ্ন ০৩, মার্চ ২০১৮
শিল্প সাহিত্য
A A

প্রবাসী লেখক এ কে এম আব্দুল্লাহ রচিত “যে শহরে হারিয়ে ফেলেছি করোটি” কাব্যগ্রন্থটিতে ফুটে উঠেছে ব্যক্তিক আবেগ, সামাজিক অসঙ্গতি, সামাজিক দায়িত্ববোধ, রাষ্ট্রীয় দায়িত্ববোধের মিশেলে ব্যক্তিক দায়িত্ববোধের সচিত্র প্রতিবেদন। কবিতার বইটি এবছর অমর একুশে গ্রন্থমেলাতে বাসিয়া প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

বাঙালির হাজার হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতির ইতিহাসকে বেমালুম ভুলে ধার করা সংস্কৃতির গ্রহণকে কবি তিরস্কার করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন, এই যে ধার করা সংস্কৃতির উপর আমাদের নির্ভরশীলতা এবং এর ধরুণ আমাদের সাহিত্যে তৈরি হচ্ছে না নতুন কোন রবীন্দ্রনাথ কিংবা নজরুল। এই ধারাবাহিকতায় আমাদের বাংলা সাহিত্যের ভবিষ্যৎ অন্ধকারের প্রকোষ্ঠে নিমজ্জিত হতে চলেছে। তার কবিতায় আরও ফুটে উঠেছে গ্রাম বাংলার আশৈশবের চিত্র তুলে ধরেছেন। মমতাময়ী মায়ের আদর, বাবার শাসনের দৃশ্যগুলো স্মৃতির আয়নার সেলফিতে বন্দি ব্যতিরেকে অবশিষ্ট আর কিছু নেই। কৃত্রিমতার জৌলুসে যেন প্রাকৃতিক সৌন্দর্যের ব্যত্যয় না হয় সেদিকে মনোনিবেশনের জন্য কবিতার মাধ্যমে তিনি আবেদন জানিয়েছেন। কবি তার লেখনির মাধ্যমে প্রেম ভালবাসার বাধাস্বরূপ রূপক অর্থে জঙ্গীবাদের প্রসঙ্গকে তুলে এনেছেন।

বইটিকে বিশেষত্ব দিয়েছে কবির কাব্যরস, কৌশল অবলম্বনের মাধ্যমে জটিল বিষয়কে সহজভাবে ফুটিয়ে তোলার সৌখিনতা কবিকে অন্যদের চেয়ে সহজেই আলাদা করতে সক্ষম হয়েছে। কাব্যসুধা, কবিতা পিপাসু পাঠকরা সহজেই কাব্যগ্রন্থটিতে কবির বিশেষত্বকে চিহ্নিত করে কবিতার মানের বিচার বিশ্লেষণ করতে পারবে। মনে হয় কবিতাগ্রন্থটি কাব্যপিপাসুদের মনের খোরাক মেটাতে সক্ষম হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে বইমেলা-২০১৮
শেয়ারTweetPin1

সর্বশেষ

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT