সারাদেশে যেনো জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু এই জঙ্গিগুলো কোনো না কোনো পরিবারের সন্তান। আর সেকারণেই পরিবারে মধ্যে একাত্তরে চেতনা আনা দরকার বলে মনে করেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।
শাওন মাহমুদ তার ফেজবুকে একট স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন, ‘যে পরিবার একবারের জন্য হলেও ‘স্টপ জেনোসাইড’ দেখেছে। ‘একাত্তরের দিনগুলি’ পড়েছে। ‘প্রভাত ফেরীতে একুশের গান’ গেয়েছে। ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ শুনেছে। ‘রায়ের বাজার বধ্যভূমি’ গিয়েছে’ ‘শহীদ পরিবারের সান্নিধ্য’ পেয়েছে। ‘লাল সবুজ পতাকা’ এঁকেছে। ‘জয় বাংলা শ্লোগান’ দিয়েছে – সে পরিবার কখনও ঘরে জঙ্গি তৈরি করতে পারে না।








