গতবারের চ্যাম্পিয়ন সেভিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে বার্সেলোনা। ম্যাচে দুটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যে দুটি ফ্রি-কিক আবার প্রমাণ করলো কেনো তিনিই বিশ্বসেরা। আর মেসি এই বিশ্বসেরার আসনে বসিয়েছেন খোদ সেভিয়ার মিডফিল্ডার ভিক্টর ভিটোলো।
ম্যাচ শেষে ভিটোলো বলেছেন, মেসিকে আটকানো আসলেই অসম্ভব। তিনি বলেন, মেসি যে সর্বকালের সেরা খেলোয়াড় সেটা আজও বোঝালেন।’
খেলার ৩ মিনিটেই আরেক আর্জেন্টাইন ইভার বাকার দুরন্ত ফ্রি-কিকে পিছিয়ে পড়ে বার্সা। তবে চার মিনিট পর অসাধারণ এক ফ্রি-কিক থেকে দলকে সমতায় ফেরান মেসি। ১৩ মিনিটে প্রায় একই জায়গা থেকে আবারো ফ্রি-কিকে গোল করেন ক্ষুদে জাদুকর।
পাঁচ মিনিটের ব্যবধানে মেসির দুই গোলের পর রাফিনার গোলে ৪-১ ব্যবধানে এগিয়ে ছিলো বার্সা। তবে তিন গোল শোধ করে খেলায় ফিরেছিলো সেভিয়াও। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ দিকে পেড্রো রদ্রিগেজের গোলে শিরোপা জেতে কাতালানরা। দেখে নিন মেসির প্রাণ জুড়ানো সেই ফ্রি-কিক:







