পরীক্ষামূলকভাবে রাজধানীর কাকরাইল-নটরডেম সড়কের দু’পাশে স্থাপন করা হয়েছিল সৌর বাতি। মেরামত ও সংস্কারের প্রয়োজন হলেও তা করার কারণে মুখ থুবড়ে পড়েছে সৌর বিদ্যুতের আলোয় রাজধানীর রাজপথ আলোকিত করার প্রকল্প। সড়কের মাঝখান দিয়ে শুধুই শোভা হয়ে আছে সৌর প্যানেলগুলো। সড়ক থেকে অকার্যকর সৌর প্যানেল তুলে নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ।
সৌর বাতি অকার্যকর হওয়ায় বিদ্যুৎ লাইন যুক্ত করে আলো জ্বালানোর ব্যবস্থা হয়েছে। তাই আলো জ্বলার উৎস সোলার প্যানেল হওয়ার কথা থাকলেও বাস্তবে জ্বলছে ইলেকট্রিক উৎস থেকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ উদ্যোগ মুখ থুবরে পড়ায় সৌর প্যানেল তুলে নেয়ার কথা হয়েছে।
কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মতিঝিলের পথের মাঝখানে থাকা ডিভাইডারে বিশেষ ইলেকট্রিক পোলের মাথায় বসানো হয়েছিল সারি সারি সৌর প্যানেল। আর তার নীচে পরীক্ষামূলকভাবে এই কাকরাইল-নটরডেম সড়কের দু’পাশে স্থাপন করা হয়েছিল সৌর বাতি। এটিই ছিলো এই ধরনের প্রথম প্রকল্প। ঝকঝকে দিন শেষে অন্ধকার নামতেই রাজপথ আলোকিত করতে জ্বলে ওঠে সৌর প্যানেলের নীচের সেইসব বাতি।
ইলেকট্রিক পোলের নীতে পুঁতে দেয়া হয়েছিল তাপ সংরক্ষণের ব্যাটরি। যা মেরামত ও সংস্কারের প্রয়োজন হলেও তা করা হয়নি। যে কারণে একে একে বন্ধ হয়ে গেছে সৌর বাতি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে :








