চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ইউরোপের তিন দেশে হবে ‘পাঠান’ এর শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ২৯, মে ২০২১
বিনোদন
A A

দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে গেল বছরের শেষে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে আবারও শুটিং ফ্লোরে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। যার ৬০ শতাংশ শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

ভারতে চলমান করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে আপাতত বন্ধ রয়েছে ছবিটির শুটিং। তবে এরমধ্যেই জানা গেল, আসন্ন ছবিটির বাকি শুটিং সম্পন্ন হবে ইউরোপের তিন দেশে। যেটি নিশ্চিত করেছেন ছবিটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র।

ইউরোপের কোন তিন দেশে এবং কবে নাগাদ ‘পাঠান’ এর শুটিং হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের সে পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে পুরো শুটিং টিমকে নিয়ে বিদেশের মাটিতে পাড়ি দেবার জন্য প্রত্যকের করোনা টিকা নেওয়ার ব্যাপার ইতোমধ্যেই তৎপর হয়েছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। ফলে ধারণা করা যাচ্ছে, শুটিং এ যাওয়ার পূর্ব প্রস্তুতি বেশ তোড়জোড় ভাবেই চালাচ্ছেন তিনি।

‘পাঠান’ এ শাহরুখ ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। এছাড়াও অতিথি চরিত্রে দেখা যাবে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সালমান খানকে। ছবিটি মুক্তি পাবে আগামী বছরে।

Jui  Banner Campaign
ট্যাগ: আদিত্য চোপড়াজন আব্রাহামদীপিকা পাড়ুকোনপাঠানযশরাজ ফিল্মসশাহরুখ খানসিদ্ধার্থ আনন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজ এলাকাকে উন্নয়নের উচ্চতায় নিতে চান বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রমযান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গোপালগঞ্জের তিন এমপির কার কী শিক্ষাগত যোগ্যতা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT